
প্রকাশ: ৭ জুন ২০২২, ২০:৩১

বিএনপির সব অপপ্রচারের জবাব আওয়ামী লীগ কাজের মাধ্যমে দেবে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে মঙ্গলবার (৭ জুন) সকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে এবং পরে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, যারা ৭ মার্চ ও ৭ জুন বিশ্বাস করে না, তারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়।
এ সময় আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান ও শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন,

আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম ও শফিউল আলম চৌধুরী নাদেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কমিটির সদস্য ডা.মোস্তফা জালাল মহিউদ্দিন, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
