
প্রকাশ: ২৯ মে ২০২২, ১:৩৫

কুয়াকাটা সমুদ্রে নিখোঁজ পর্যটক ফিরোজ সিকদারের খোঁজ মেলেনি গত দুই দিনেও। ২৯ মে (রবিবার) সন্ধা পর্যন্ত নিখোঁজ পর্যটকের স্বজন, ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ যৌথভাবে সন্ধান করে আসছে। স্বজনদের আহাজারিতে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা শোকে পরিনত হয়েছে। চলছে নানা জল্পনা কল্পনা। আসলেই কি সমুদ্রে নিখোঁজ হয়েছে এমন প্রশ্ন এখন এখানকার মানুষের মধ্যে ঘুরপাক খাচ্ছে।
স্থানীয়দের মতে ইতিপুর্বে কুয়াকাটায় সমুদ্রে নিখোঁজদের লাশ ৩৬ ঘন্টার মধ্যে সৈকতে ভেসে এসেছে। কিন্ত ২ দিন অতিবাহিত হলেও ফিরোজ সিকদারের লাশের কোন সন্ধান মিলছে না।
নিখোঁজ পর্যটক ফিরোজের স্বজনরা জানান, ২৭ মে শুক্রবার ৭ জনের একটি বহর কুয়াকাটায় ঘুরতে আসে। শুক্রবার বেলা ১১ টার দিকে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসল করতে নেমে নিখোঁজ হয় ফিরোজ। তাদের ধারণা ফিরোজ সমুদ্রেই নিখোঁজ হয়েছে। ফিরোজের সঙ্গীরা রীতিমত হতাশ। এক সঙ্গে ৭ জন কুয়াকাটায় ভ্রমণে এসেছিল। এখন ৬জনকে ফিরে যেতে হবে। এমন মুহুর্ত আসবে তাদের জীবনে তা কখনও ভানায়ও ছিল না তাদের। কি জবাব দিবে তারা এখন স্বজনদের।

কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. ইলিয়াস বলেন, শুক্রবার থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা তল্লাশি চালিয়েছে। নিখোঁজ ফিরোজ সিকদারকে জীবিত কিংবা মৃত পাওয়া যায়নি। অবশেষে তারা উদ্ধার কার্যক্রমের সমাপ্তি করেছে।

উল্লেখ্যঃ শুক্রবার কুয়াকাটা সৈকতে ঘুরতে এসে বেলা সাড়ে ১১ টার দিকে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হন ফিরোজ সিকদার নামে একজন পর্যটক। পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা ইউনয়নের মৃত মিলন সিকদারের ছেলে ফিরোজ। ফিরোজ স্থানীয় বাজারের একজন পোশাক ব্যবসায়ী।