
প্রকাশ: ২২ মে ২০২২, ২:৩৬

মেহেরপুর সদর উপজেলার ফতেপুর দারুল কোরআন মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ রবিবার সকালে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ৩ কাঠা জমির উপর নবনির্মিত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।
মাদ্রাসা কমিটির সম্পাদক আক্কাস আলি, মারদাসা কমিটির সভাপতি রমজান বিশ্বাস, ১ নং ওয়াডের মেম্বার মিলন আহামেদ, সাধারন সম্পাদক আক্কাস আলি, উপদেষ্টা বাবলু বিশ্বাস, হাফিজুল ইসলাম,আব্দুর রইস, জিয়াউর রহামান, ইয়ারুল ইসলাম, সাবেক মেম্বার রুহুলা আমিন, মারদাসার পরিচালক মুফতি মাসুদুর রহমান, হাফেজ রমজান আলি সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় সেখানে উপস্থিত ছিলেন।

মাদ্রাসা কমিটির সম্পাদক আক্কাস আলি বলেন, গ্রামের সর্বস্তরের মানুষের সহযোগিতায় আজকে মাদ্রাসার নতুন ভবনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এখন এই মাদ্রাসায় ৬০ জন শিক্ষার্থী পড়াশোনা করছে। ভবনের নির্মাণ কাজ শেষ হলে এই অঞ্চলের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে রূপ নেবে এই মাদ্রাসাটি।