
প্রকাশ: ২১ মে ২০২২, ২২:৩৩

ভোলায় ঘণ্টাব্যাপী ঝড়ের কারণে মনপুরা উপজেলার লতার চর এলাকায় ৮ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। কোস্টগার্ডের মনপুরা ক্যাম্প অফিসার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করেছে। শনিবার (২১ মে) সকালে এ ঘটনা ঘটে।
ট্রলারটি ভেঙে ডুবে গেছে। অপরদিকে ধনিয়া তুলাতুলি এলাকায় একটি বালু ভর্তি ভলবো ডুবে গেছে।এ বৃষ্টিতে অনেক স্থানে গাছপাল ভেঙে পড়েছে। মেঘনা নদী উত্তাল থাকায় দুপুর ১২টা পর্যন্ত ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-ঢাকা রুটে লঞ্চ ছেড়ে যায়নি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি