মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬১১ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সাংবাদিক পরিচয়ের আড়ালে নারী ও মাদক ব্যবসা, কে এই ফারুক?

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২২, ০:৪০

শেয়ার করুনঃ
সাংবাদিক পরিচয়ের আড়ালে নারী ও মাদক ব্যবসা, কে এই ফারুক?

পর্যটন নগরী কুয়াকাটায় সাংবাদিক পরিচয়ের আড়ালে আবাসিক হোটেলে নারী ও মাদক ব্যবসা করার অভিযোগ উঠেছে। বরিশাল থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক পরিচয়ে ফজলুল করিম ফারুক নামে এক ব্যক্তি কুয়াকাটা পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত “এ আর খান” নামে একটি হোটেল ভাড়া নেয়। নি¤œমানের টিন সেট আবাসিক হোটেলটি ভাড়া নিয়ে আবাসিকের আড়ালে নারী ও মাদক ব্যবসা চালিয়ে আসছে গত দুই বছর ধরে। শুধু ব্যবসাই নয় নিজেও ভোগ করেছেন একাধিক নারীকে। 

এ আর খান হোটেল থেকে বিভিন্ন আবাসিক হোটেলে সাপ্লাই দেয়া হতো নারীদের। রয়েছে কতিপয় অসাধু পুলিশের সাথে তার গোপন সখ্যতা। নারী ও মাদক ব্যবসায় কেউ বাধা হয়ে দাড়ালে তাকেই পুলিশি হয়রানীসহ মামলার হুমকী দেয়া হতো। একাধিকবার স্থানীয় যুবকদের সাথে ঝগড়া ও মারামারির ঘটনাও ঘটেছে। স্থানীয় যুবকদের মামলা দিয়ে জেলও খাটিয়েছেন সাংবাদিক নামধারী এই ফারুক। তার কথার অবাধ্য হলে পতিতাদেরও টাকা না দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেওয়ার নজিরও রয়েছে তার এমন অভিযোগ এক ভূক্তভোগির।

আরও

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

শাহজালাল রুমিকে ঘিরে অভিযান নিয়ে মুখ খুলছে না পুলিশ

গত ৯ মে রাতে মহিপুর থানা পুলিশের এস আই মান্নানের নেতৃত্বে অভিযান চালিয়ে আবাসিক হোটেল এ আর খান থেকে দুই পতিতা, স্থানীয় আলীপুর বাজারের ঔষধ ব্যবসায়ী ও সাবেক ইউপি সদস্য সোহরাফ হোসেনের পুত্র বজলুর রহমান, খদ্দের মাহমুদ ফরাজী এবং হোটেলটির ভাড়াটিয়া মালিক ফজলুল করিম ফারুককে আটক করা হয়। 

অভিযোগ রয়েছে আটকের পর গনমাধ্যম কর্মীদের সামনেই ইউপি সদস্যের পুত্র বজলুর রহমানকে কৌশলে সরিয়ে দেয় পুলিশ। পুলিশের হাতে আটকের পর পতিতা মুক্তা ফারুকের বিরুদ্ধে চল্লিশ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করলেও পুলিশ তা কর্নপাত করেনি এমন অভিযোগ মুক্তার। আটককৃতদের সাধারণ ধারা দিয়ে পাঠিয়ে দেয়া হয় আদালতে। সেখান থেকে মুচলেকা দিয়ে ফেরত এসে আবারও পতিতা বৃত্তি পুনরায় শুরু করে এরা। অভিযোগ রয়েছে আটককৃতদের মধ্যে দুইজনকে গনমাধ্যমের সামনে আনলেও ফারুককে আনা হয়নি। এই হোটেলটিতে এর আগেও দুইবার অভিযান চালিয়ে গদ্দেরসহ পতিতা আটক করা হয়েছে। তখন পতিতা ব্যবসার মুল হোতা ফারুকের বিরুদ্ধে কোন আইনী পদক্ষেপ না নেওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠে ফারুক।

নারী ও মাদক ব্যবসা
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

একতলা বিশিষ্ট টিনসেট বিল্ডিং। নেই কোন হোটেলের পরিবেশ। বাসাবাড়ির মত করে তৈরী করা হয়েছে। কুয়াকাটায় রুম সংকটকে পুজিঁ করে টিনসেট ঘরটিকেই আবাসিক হোটেল বানিয়েছে এর মালিক আবুল কালাম আজাদ ওরফে আইয়ুব খান। নাম দিয়েছে এ আর খান। নেই হোটেলটির কোন নিবন্ধন। নি¤œমানের এই হোটেলটি গত দুই বছর আগে ৫ বছরের জন্য ৫০ লাখ টাকায় ভাড়া নেয় সাংবাদিক পরিচয়দারী এই ফজলুল করিম ফারুক। ভাড়া নেওয়ার পর ওই হোটেলের পরিবেশ দেখে কোন পর্যটকই সেখানে ওঠতে চান না।

 পরে তিনি ব্যবসার ধরণ পরিবর্তন করে ফিরে যায় তার পুরোনো ব্যবসায়। ধরন পরিবর্তনের পর কুয়াকাটায় প্রথম শ্রেনীর আবাসিক হোটেলে রুম খালি থাকলেও এ আর খান হোটেলের কক্ষ কখনও খালি থাকেনি। পতিতা মাদকসহ অসামাজিক কার্যকলাপ বীরধর্পে চালিয়ে আসছিলো ফারুক। নিজেও সার্বক্ষনিক নারী ও মাদকে ভেসে বেড়িয়েছে। পতিতার সাথে রঙ্গ লিলার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। সমালোচনার ঝড় ওঠে ফেইসবুকে। এরপর পুলিশ নিজেদের মান রক্ষায় গত ৯ই মে ২০২২ রাতে অভিযান চালায় এ আর খান হোটেলে। আটক করে হোটেলের ভাড়াটিয়া মালিক ফারুকসহ কয়েকজনকে। সেখানেও পুলিশের নানা নাটকীয়তা। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কে এই ফারুক ?

বরিশাল সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ডের কাউনিয়া এলাকার বাসিন্দা মৃত হাতেম আলীর পুত্র ফজলুল করিম ফারুক। বরিশালে থাকতেও তিনি পতিতা ব্যবসার সাথে জড়িত ছিলেন। প্যারাডাইস নামক একটি আবাসিক হোটেল পরিচালনা করতো ফারুক। ওই হোটেলে তিনি পতিতা ব্যবসা করতেন। পতিতাসহ কয়েকবার পুলিশের হাতে ধরাও পরে। নিজেকে প্রভাবশালী পরিবারের লোক হিসেবে উপাস্থাপন করতে কুন্ঠাবোধ করতো না তিনি। এ ব্যবসায় নিজেকে আরও পাকাঁপোক্ত করতে সম্পাদক ও প্রকাশককে ম্যানেজ করে বরিশাল থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব নেয়। এ পরিচয়ের আড়ালে কুয়াকাটায় নতুন ভাবে শুরু করে পতিতা ব্যবসা। পতিতা ব্যবসায়ী ফারুক বরিশাল থেকে প্রকাশিত ওই পত্রিকাটির নামে মাত্র ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করেছে কুয়াকাটায় বসেই। যদিও ওই পত্রিকাটির সম্পাদক ও প্রকাশ এ ঘটনার পর থেকে ফারুককে চেনেন না বলে এড়িয়ে গেছে।

নাম প্রকাশে অনুচ্ছুক কুয়াকাটা ৩ নং ওয়ার্ডের একাধিক বাসিন্দা জানান, ফারুক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কুয়াকাটায় একটি মাল্টিপারপাস কোম্পানীর সাথে শেয়ার হয়। বনিবনা না হওয়ায় সেখান থেকে তাকে বের করে দেয়া হয়। স্থানীয়রা আরও জানান, এ আর খান হোটেলটি পতিতাদের আড্ডা খানায় পরিনত ছিল। দিনে দুপুরেও নারী ও মদ নিয়ে ট্রলারের মাঝি,পর্যটকসহ স্থানীয় যুবকরা আমোদ ফুর্তি করতো। গত ৯ মে পতিতাসহ ফারুকের কু-রুচি সম্পন্ন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এ বিষয়ে কথা বলতে ফারুকের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বরিশাল থেকে প্রকাশিত ওই পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ্যাড. এস এম রফিকুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীসহ ফারুকের ছবি তিনি নিজেও দেখেছেন। ফজলুল করিম ফারুক একজন প্রতারক ও নারী ব্যবসায়ী। ফারুকের সাথে আমাদের কোন সম্পর্ক নেই। আমরা তাকে চিনিও না। মানব পাচার আইনে ওর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া উচিত ছিল পুলিশের।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোহাম্মাদ আবুল খায়ের বলেন, এ আর খান হোটেলের ভাড়াটিয়া মালিক ফজলুল করিম ফারুককে পতিতাসহ আমরা আদালতে সোপর্দ করেছি। সাংবাদিক পরিচয়দানকারী এই ফারুক আদালত থেকে মুচলেকা দিয়ে বেড়িয়ে এসেছে। বাদী না থাকায় মানব পাচার আইনে মামলা দেয়া সম্ভব হয়নি। তিনি আরও বলেন, নি¤œমানের আবাসিক হোটেলে যারা পতিতা ব্যবসা করে তাদের ব্যাপারে তথ্য দিলে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে। অসামাজিক ব্যবসার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না।  

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

কুয়াকাটাসহ পটুয়াখালীতে বৌদ্ধধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উদযাপন

আত্মশুদ্ধি, অশুভকে বর্জন এবং সত্য ও সুন্দরের পথে চলার প্রত্যয়ে পটুয়াখালীর কুয়াকাটাসহ কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলার বৌদ্ধধর্মাবলম্বীরা পালন করছেন তাঁদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। সোমবার (২৬ অক্টোবর) সকালে বুদ্ধপূজা ও পঞ্চশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন পাড়া থেকে শত শত রাখাইন নারী-পুরুষ কুয়াকাটার কেরানীপাড়ার শ্রীমঙ্গল বৌদ্ধবিহারে সমবেত হন। দিনভর তাঁরা প্রদীপপূজা, পবিত্র ত্রিপিটক পাঠ,

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

কলাপাড়ায় সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

পটুয়াখালীর কলাপাড়ায় রাতে সবজিক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. নুর ইসলাম ফকির (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদরপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাছের ঘেরের গভীর তলদেশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করেন। নিহত নুর ইসলাম একই ইউনিয়নের সদরপুর গ্রামের বাসিন্দা হলেও তাঁর জন্মস্থান কলাপাড়া

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ৮ ইউনিট

ঢাকার কেরানীগঞ্জের নারিকেল বাগ এলাকায় আমান প্লাস্টিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে কারখানাটিতে আগুন লাগার খবর আসে। খবর পাওয়ার সাত মিনিটের

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

ভারতে পাচারের আগে পাঁচবিবিতে ২১৫ কেজি পাথর উদ্ধার

জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলেপাথর উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), পুলিশ ও স্থানীয় প্রশাসন। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। উদ্ধার করা পাথর ও অন্যান্য জব্দ সামগ্রীর মোট সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫১ হাজার টাকা। সোমবার (২৬ অক্টোবর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে নিরাপত্তায় ২১ প্লাটুন বিজিবি মোতায়েন

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান বিজিবি সদস্যরা। নির্বাচনী এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিজিবির ঠাকুরগাঁও

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

সর্বশেষ সংবাদ

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

দেশের ৮৫ সাব-রেজিস্ট্রারকে একযোগে বদলি, যোগদানের শেষ সময় ২৯ অক্টোবর

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

পিতা-মাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, সদ্ব্যবহার সন্তানের অপরিহার্য কর্তব্য

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

অষ্টম দক্ষিণ এশীয় সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে যোগ দিতে ভারতে এনএসআই মহাপরিচালক

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

জাইকার সঙ্গে উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি

মাদক থেকে টাকা না পেলেই পুলিশকে অকার্যকর বলেন সাংবাদিকেরা: আইজিপি