
প্রকাশ: ১৬ মে ২০২২, ১৮:১

পি কে হালদারকে গ্রেপ্তার করায় ভারত সরকারকে ধন্যবাদ জানানো উচিত বলে মনে করেন হাইকোর্ট।সোমবার (১৬ মে) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন।এ সময় পি কে হালদারকে গ্রেপ্তারের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করেন হাইকোর্ট।
কোর্ট বলেন, মেসেজ আমাদের ক্লিয়ার। কোনো ধরনের দুর্নীতি ও অর্থ পাচারকারীকে প্রশ্রয় দেওয়া হবে না। এসব দুর্নীতি ও অর্থ পাচারকারীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। তারা কোনো ধরনের ছাড় পাবে না। দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের ব্যাপারে আমরা খুবই সিরিয়াস।আদালত পি কে হালদার বিষয়ে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল দিন ধার্য করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি