মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬১৬ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

একদিনে করোনায় আক্রান্ত আরও ৩ লাখ, মৃত্যু হাজারের নিচে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৯ মে ২০২২, ১৬:৪৮

শেয়ার করুনঃ
একদিনে করোনায় আক্রান্ত আরও ৩ লাখ, মৃত্যু হাজারের নিচে

চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও কমেছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা নেমেছে এক হাজারের নিচে। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে প্রায় তিন লাখে।

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। প্রাণহানির তালিকায় এরপরই রয়েছে ইতালি, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, থাইল্যান্ড ও যুক্তরাষ্ট্র। এতে বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫১ কোটি ৭২ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৬২ লাখ ৭৬ হাজার।

আরও

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক

সোমবার (৯ মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬ হাজার ৩৮ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় চারশো। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৭৬ হাজার ৩৫৪ জনে।

একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ২ হাজার ৫৪৬ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা কমেছে এক লাখেরও বেশি। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ কোটি ৭২ লাখ ৬ হাজার ৮৩৫ জনে।

আরও

টেকনাফে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দ

টেকনাফে জি-থ্রি রাইফেল ও ইয়াবাসহ বিপুল অস্ত্রশস্ত্র জব্দ

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। এই সময়ের মধ্যে দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৬৪ জন এবং মারা গেছেন ৭১ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ ৪৪ হাজার ৩৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ২৩ হাজার ৩৬০ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে রয়েছে রাশিয়া। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১৮ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৫ হাজার ৪৪৭ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮২ লাখ ২৭ হাজার ৬৬৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৬ হাজার ৯৪৬ জনের। 

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৪ হাজার ৮ জন এবং মারা গেছেন ২১ জন। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এই দেশটিতে এখন পর্যন্ত ৮ কোটি ৩৫ লাখ ৮১ হাজার ৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ২৪ হাজার ৫৪৬ জন মারা গেছেন।

জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৩৬১ জন এবং মারা গেছেন ১১ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৫৩ লাখ ৪৫ হাজার ৩৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৩৬ হাজার ৯২৫ জন মারা গেছেন। একইসময়ে থাইল্যান্ডে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮১ জন এবং মারা গেছেন ৫৪ জন।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩২৪ জন এবং মারা গেছেন ৫৪ জন। করোনা মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৮৯ লাখ ৫৭ হাজার ৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৪৬ হাজার ৭২৪ জন মারা গেছেন। গত একদিনে অস্ট্রিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৬১৭ জন এবং মারা গেছেন ৩ জন।

ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮০৪ জন এবং মারা গেছেন ৭২ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এই দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ৬৭ লাখ ৯৮ হাজার ৯৯৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৬৪ হাজার ৪৮৯ জন মারা গেছেন। একইসময়ে জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৬৯৬ জন এবং মারা গেছেন ২৪ জন।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিল করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৬ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৫ লাখ ৬৪ হাজার ৫৩৬ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৪ হাজার ১৮৯ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭১৪ জন। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪ কোটি ৩১ লাখ ৫ হাজার ২২২ জন এবং মারা গেছেন ৫ লাখ ২৪ হাজার ৬৪ জন।

গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ২৮৯ জন এবং মারা গেছেন ১৮ জন। একই সময়ে কানাডায় নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ১০ জন। গ্রিসে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১৯৫ জন এবং মারা গেছেন ২৩ জন।এছাড়া করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ইরানে ১২ জন, দক্ষিণ আফ্রিকায় ৭ জন, নিউজিল্যান্ডে ২ জন, চিলিতে ৮ জন, পেরুতে ১৩ জন, স্লোভাকিয়ায় ১০ জন এবং ইন্দোনেশিয়ায় ১০ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

জনপ্রিয় সংবাদ

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বড় অর্থনৈতিক চ্যালেঞ্জে পড়েছে বিএনপি সরকার: ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বরিশালে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বর্তমান সরকারকে ফ্যাসিবাদী শাসনের ভূতে ধরেছে: গোলাম পরওয়ার

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

বরিশালে জাটকা অভিযানে তিন কর্মচারীর ওপর হামলা

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

রাজনৈতিকভাবে জামায়াত নির্মূলের ডাক দিলেন বিএনপি মহাসচিব

সর্বশেষ সংবাদ

মৌলভীবাজারে ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

মৌলভীবাজারে ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাউল ট্রাকসহ কালিয়াকৈরে উদ্ধার

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাউল ট্রাকসহ কালিয়াকৈরে উদ্ধার

ভারতীয় ভিসায় শিগগিরই স্বস্তির ইঙ্গিত

ভারতীয় ভিসায় শিগগিরই স্বস্তির ইঙ্গিত

রূপপুরে ইউরেনিয়াম লোডিং, পারমাণবিক যুগে বাংলাদেশ

রূপপুরে ইউরেনিয়াম লোডিং, পারমাণবিক যুগে বাংলাদেশ

সংসদ গ্যালারি বীরশ্রেষ্ঠদের নামে নতুনভাবে নামকরণ

সংসদ গ্যালারি বীরশ্রেষ্ঠদের নামে নতুনভাবে নামকরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

মৌলভীবাজারে ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

মৌলভীবাজারে ঝড়-বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় টানা দুই দিনের কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। বিদ্যুৎ বিচ্ছিন্নতায় দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ, বিশেষ করে এসএসসি পরীক্ষার্থীদের ভোগান্তি বেড়েছে। গত ২৫ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত সময়ে শ্রীমঙ্গল এলাকায় মোট ২৬৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে। এর মধ্যে শেষ ২৪ ঘণ্টায় সর্বোচ্চ

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাউল ট্রাকসহ কালিয়াকৈরে উদ্ধার

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাউল ট্রাকসহ কালিয়াকৈরে উদ্ধার

সিরাজগঞ্জ থেকে ছিনতাই হওয়া বিপুল পরিমাণ চাউল ও ট্রাক উদ্ধার করেছে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ, যা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত তৎপরতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে এ উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়। পুলিশ জানায়, মোট ৬১০ বস্তা কাটারীভোগ চাউল বহনকারী একটি ট্রাক সোমবার রাতে বগুড়ার শেরপুর এলাকা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। পথে সিরাজগঞ্জের কড্ডার মোড়

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

পাহাড়ি ঢলে জামখলা খালের বাঁধ ভেঙে ফসল তলিয়ে গেল

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় পাহাড়ি ঢলের পানির চাপে ইকরছড়ি (এরনবিল) হাওরের জামখলা খালের বাঁধ ভেঙে ব্যাপক ফসলহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার হামিদপুর গ্রামের মনাই নদীর প্রবল পানির চাপের কারণে এই বাঁধটি ভেঙে যায়। স্থানীয় কৃষকদের দাবি, এরনবিল হাওর এলাকার হামিদপুর, চান্দালিপাড়া, চাঁনপুর, গড়াকাটা, হরিনাকান্দী, তেলিগাঁও ও বাগারপাড়া গ্রামের কৃষকেরা প্রায় ২০০ একর বোরো জমিতে ধান চাষ করেছিলেন। ইতোমধ্যে অর্ধেক

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক

বৃষ্টিতে ব্যাহত বোরোধান কাটা, শঙ্কায় কৃষক

মৌলভীবাজারে টানা দুই দিনের বৈরী আবহাওয়া ও বৃষ্টির কারণে বোরোধান কাটা ও মাড়াই কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটেছে। এতে করে পাকা ধান ঘরে তোলা নিয়ে উদ্বেগে পড়েছেন জেলার কৃষকরা। বিশেষ করে হাওরাঞ্চলে পরিস্থিতি বেশি সংকটজনক হয়ে উঠেছে। অব্যাহত বৃষ্টি হলে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও আগাম বন্যার আশঙ্কা তৈরি হয়েছে, যা ধান ঘরে তোলার আগেই নষ্ট হওয়ার ঝুঁকি বাড়াচ্ছে। জেলার হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওর

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত তিন

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত তিন

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক-এ এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একটি মাইক্রোবাস কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে চুনতি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলেই