
প্রকাশ: ২৬ এপ্রিল ২০২২, ৩:৩১

কুমিল্লার দেবীদ্বারে প্রধানমন্ত্রীর ঈদ উপহার ৩০ ভূমিহীন পরিবার পেলেন থাকার বাসস্থান। ২শতাংশ জায়গা সহ নির্মাণাধীন ঘর উপহার দিয়ে গৃহহীনদের থাকার ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকালে গনবভন থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে সারাদেশে ৩২হাজার ৯শত ৪জন ভূমিহীন পরিবারের মাঝে ওই ঘর বিতরন করেন।
দেবীদ্বার উপজেলা পরিষদ'র আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার'র সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম আলী জিন্নাহ'র সঞ্চালনায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকতার মাধ্যমে উপকার ভোগিদের হাতে ওই ঘরের প্রয়োজনীয় কাগজপত্র তোলে দেন।
উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত ঘর বিতরণ কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম, উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ গিয়াস উদ্দিন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এছাড়া আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা গোলাম মাওলা, উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম, বরকামতা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, গুনাইঘর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, জাফরগন্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগ'র সদস্য লুৎফর রহমান বাবুল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব মোঃ মিজানুর রহমান প্রমুখ।
ঘর বিতরণ কার্যক্রমে প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গঠন করাই তার লক্ষ্য। তারই প্রেক্ষিতে গৃহহীনদের মাঝে ২শতক জায়গা সহ ঘর উপহার দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, দরিদ্র্যদের জন্য টিসিবির মাধ্যমে ন্যায্য মূল্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও ভর্তুকি দিয়ে ১০টাকা কেজি চাউল দেয়া হচ্ছে।