
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ২:১১

হাতীবান্ধা উপজেলার অন্যতম সামাজিক সংগঠন হাতীবান্ধা রক্তদান সংস্থা এর উদ্যোগে
কোরআন প্রতিযোগিতা ও ইফতার মাহফিল অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার বিকালে স্থানীয় হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন মাদ্রাসার হাফেজে কোরআন ছাত্ররা তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন ,হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান মশিউর রহমান মামুন, হাতীবান্ধা এস এস সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম প্রধান, প্রধান উপদেষ্টা মনজুর হোসেন, উপদেষ্টা বাদল,রুবেল। বিচারক হিসেবে ছিলেন মাওলানা আব্দুল কাদের, হাতীবান্ধা রক্তদান সংস্থা কার্যনির্বাহী কমিটির সভাপতি জুলফিকার বাদশা রতন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিফাত, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহেদ ইবনে জাহিদ, মেহেদি আলাউদ্দিন নোমান, রাকিব, হাসান, ,মিলুসহ সকল সদস্য ।

পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ, দোয়া ও ইফতার মাহফিলের মাধ্যমে হাতীবান্ধা রক্ত দান সংস্থার প্রতিযোগিতা সমাপ্তি হয়।