
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২২, ২২:৬

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হাকিমপুর(হিলি)পৌরসভার ৯টি ওয়ার্ডে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার হিসেবে চাল উপহার পেল ৩ হাজার ৮১ পরিবার। প্রত্যকে পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
সোমবার (২৫ এপ্রিল) বেলা ১২ টায় হাকিমপুর পৌরসভা চত্বরে অসহায় দুস্থ্য পরিবারের মাঝে চাল তুলে দেন পৌর আওয়ামীলীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত ।
এসময় সেখানে প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, মহিলা কাউন্সিলর ইয়াসমিন আক্তার চায়না, কাউন্সিলর শামিম সরদার, কাউন্সিলর রতনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি