শনিবার, ২ মে, ২০২৬২০ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না: সড়ক সচিব

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ২০:৫৭

শেয়ার করুনঃ
ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না: সড়ক সচিব

ঈদে ঘরমুখো মানুষের ভোগান্তি হবে না বলে আশা প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।রোববার (২৪ এপ্রিল) সচিবালয়ে প্রাইভেট পাবলিক পার্টনারশিপে নির্মাণাধীন ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের ৪২ কোটি ৫০ কোটি টাকার প্রথম দফার চেক হস্তান্তর অনুষ্ঠানে সংবাদিকদের প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান।

ঢাকা-গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহ সড়কে ইতোমধ্যে যানজট শুরু হয়েছে। ঈদের আগে তো আরও বেশি সমস্যা হতে পারে। ভোগান্তি কমাতে সরকারের কী পদক্ষেপ রয়েছে- এ বিষয়ে সচিব বলেন, ‘এ করিডোরে অতীতের অভিজ্ঞতায় দেখেছি এখানে যানজট হয়। আব্দুল্লাহপুর থেকে জয়দেবপুর চৌরাস্তা, আবার জয়দেবপুর চৌরাস্তা থেকে এলেঙ্গা-হাটিকুমরুল- এই করিডোরেও যানজটের অভিজ্ঞতা আছে।

আরও

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

বিআরটি করিডোরে মাননীয় মন্ত্রী ঘোষণা দিয়েছেন, এই বছরের ডিসেম্বরের মধ্যে অবকাঠামো নির্মাণকাজ শেষ হবে। ইতোমধ্যে আমরা রাস্তাটা চলাচলযোগ্য করার জন্য বিভিন্ন জায়গায় কাজ সম্পন্ন করেছি। আমরা সেখানে গাজীপুর সিটি করপোরেশন, পরিবহন মালিকসহ সংশ্লিষ্টদের নিয়ে যৌথভাবে পরিদর্শনের ব্যবস্থা করেছিলাম। আমরা দেখেছি কী কী সমস্যা আছে।’

তিনি বলেন, ‘পরিবহন মালিকদের কিছু সুপারিশ ছিল, আমরা সেগুলো বিবেচনায় নিয়েছি। যানজট যাতে সহনীয় পর্যায়ে থাকে, ডেডলক যাতে না থাকে। এখনও কিছু কিছু জায়গায় কাজ অসম্পন্ন রয়েছে। আমরা সে বিষয়ে নির্দেশনা দিয়েছি। আমি আবারও সেখানে যাবো। ট্রাফিক ম্যানেজমেন্ট ঠিকভাবে হলে সেখানে পরিস্থিতি সহনীয় পর্যায়ে থাকবে।’

আরও

কাঠের বোটে আশার আলো, টেকনাফ বন্দরে ফের বাণিজ্যের সম্ভাবনা

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
কাঠের বোটে আশার আলো, টেকনাফ বন্দরে ফের বাণিজ্যের সম্ভাবনা

‘জয়দেবপুর মোড় থেকে এলেঙ্গা হয়ে হাটিকুমরুল পর্যন্ত গেলে...এলেঙ্গা মোড় পর্যন্ত তিনটি ফ্লাইওভার ছিল। বাজার, শহর থাকায় এখানে যানজট সবসময় লেগেই থাকতো। নওজোর, সফিপুর ও গড়াই- এ তিনটি ফ্লাইওভার আমরা কালকের মধ্যে খুলে দিচ্ছি। আমি গতকাল এটা সরেজমিনে দেখার জন্য গিয়েছি। দেখেছি এটা খুলে দেওয়ার মতো। এই তিনটি ফ্লাইওভার খুলে দিলে সমস্যা অনেকটা দূর হবে।’

সড়ক সচিব বলেন, ‘এলেঙ্গা মোড়ে ইন্টারসেকশনগুলো চওড়া করে দিচ্ছি। বঙ্গবন্ধু সেতু দিয়ে যে গাড়িগুলো আসবে...এদিকে তারাকান্দা, মধুপুর, ঘাটাইল দিয়ে জামালপুর ও ময়মনসিংহে যাওয়ার একটা রাস্তা আছে। হাইওয়ে পুলিশের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে, ময়মনসিংহ-জামালপুরের গাড়িগুলো সেদিক দিয়ে ডাইভার্ট করার একটা অপশন আমরা রেখেছি।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সিরাজগঞ্জের নলকায় আরেকটি সেতু আগামীকাল (২৫ এপ্রিল) খুলে দেওয়া হচ্ছে জানিয়ে নজরুল ইসলাম বলেন, ‘যেসব স্থান সমস্যাপ্রবণ হিসেবে চিহ্নিত ছিল, যানজটপ্রবণ ছিল, সেগুলো আমাদের পক্ষ থেকে অ্যাড্রেস করেছি। কাজগুলো আরও পরে শেষ করার কথা ছিল, কিন্তু ঈদের কথা বিবেচনা করে আগেই শেষ করেছি।’

তিনি আরও বলেন, ‘এবার কোভিড পরিস্থিতি স্বাভাবিক থাকায় ঈদে ঘরমুখো মানুষের চাপ বেশি থাকবে। সেটা বিবেচনায় রেখে আমাদের অ্যারেঞ্জমেন্ট আছে। আমাদের কন্ট্রোল রুম আছে, সেটা ২৪ ঘণ্টা খোলা থাকবে। গুরুত্বপূর্ণ পয়েন্টে আমরা সিসিটিভি ক্যামেরাও বসাচ্ছি। আমরা কন্ট্রোল রুম থেকে মনিটরিং করবো। পুলিশ বিভাগের পক্ষ থেকেও প্রস্তুতি রয়েছে।’যেটা আশঙ্কা করা হচ্ছে, আশাকরি যানজট অনেকটা সহনীয় পর্যায়ে থাকবে। ঘরে ফিরতে আমাদের ভোগান্তি হবে না। এর যৌক্তিকতাও আমরা ব্যাখ্যা করেছি।’

কোনো টার্মিনাল থেকে ত্রুটিপূর্ণ বাস ছাড়ে না দাবি করে নজরুল ইসলাম বলেন, ‘একসঙ্গে যখন গার্মেন্টস ছুটি হয়, তখন একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি হয়। তখন টঙ্গীর কোন মোড় থেকে (ত্রুটিপূর্ণ) গাড়ি ছাড়ছে, ট্রাকে করে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কঠোর থাকতে পারে না, মানবিক একটা অ্যাপিলও সৃষ্টি হয়ে যায়। এটাই বাস্তবতা।’

সর্বশেষ সংবাদ

স্বাস্থ্যখাতে বিপ্লব আনতে জাতীয় কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর

স্বাস্থ্যখাতে বিপ্লব আনতে জাতীয় কর্মসূচি ঘোষণা প্রধানমন্ত্রীর

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

ইরানি হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি: সিএনএন

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন যুদ্ধের আশঙ্কা, প্রস্তুত ইরান

সরকার ও মালিকপক্ষেই বাধাগ্রস্ত গণমাধ্যমের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

সরকার ও মালিকপক্ষেই বাধাগ্রস্ত গণমাধ্যমের স্বাধীনতা: তথ্যমন্ত্রী

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

এ সম্পর্কিত আরও পড়ুন

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

১৬০ মিলিমিটার বৃষ্টিতে প্লাবিত শ্রীমঙ্গলের শতাধিক গ্রাম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গত দুইদিনের টানা ভারী বৃষ্টিপাতে জেলার বিভিন্ন নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গিয়ে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। জলাবদ্ধতায় সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি যানবাহন চলাচলেও সৃষ্টি হয়েছে বড় ধরনের প্রতিবন্ধকতা। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গত ৩০ ঘণ্টায় এলাকায় ১৬০ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অবিরাম বৃষ্টিপাতের কারণে শহরজুড়ে কার্যত স্থবিরতা দেখা দিয়েছে। প্রয়োজন ছাড়া মানুষ

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

রাজাপুরে পুলিশ সদস্যের বিরুদ্ধে অন্তঃসত্ত্বা স্ত্রী হত্যার অভিযোগ, লাশ উদ্ধার

ঝালকাঠির রাজাপুর উপজেলায় এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, পুলিশ কনস্টেবল স্বামী নূর উদ্দিন তার স্ত্রী মনি আক্তারকে (২৫) হত্যা করে ঘটনাটি আত্মহত্যা হিসেবে চালানোর চেষ্টা করেছেন। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাঘড়ি বাজারের ওয়ালটন প্লাজা সংলগ্ন মসজিদ গলি এলাকার একটি বাসা থেকে মনি আক্তারের মরদেহ উদ্ধার করে রাজাপুর থানা পুলিশ।

বাসে তল্লাশি করে মিলল ২০ কেজি গাঁজা, গ্রেফতার নারী সহ তিন

বাসে তল্লাশি করে মিলল ২০ কেজি গাঁজা, গ্রেফতার নারী সহ তিন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। শুক্রবার (১ মে) রাত ৯টার দিকে দৌলতদিয়া ইউনিয়নের বরকত সরদার পাড়া এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা হয়। র‌্যাব সূত্র জানায়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। সন্দেহভাজন একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে বিপুল

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

কলাপাড়ায় এক নারী পুলিশ সদস্যর মরদেহ উদ্ধার

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কর্মরত নারী পুলিশ কনস্টেবল মেহেরুন্নেচ্ছা উর্মি (২৮)-এর রহস্যজনক মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) ভোররাতে টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উর্মি কলাপাড়া থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি টিয়াখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে আমিরুল ইসলামের বাসায় স্বামী ও দুই সন্তানসহ ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন। গতরাত

বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগের তিন নেতা

বিয়ের দাওয়াতে এসে গ্রেপ্তার নিষিদ্ধ যুবলীগের তিন নেতা

খাগড়াছড়ির রামগড় উপজেলায় বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে এসে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১ মে) ভোর ৪টার দিকে রামগড় পৌরসভার বল্টুরামটিলা ও মুসলিমপাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগড় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম (৩৪), সাংগঠনিক সম্পাদক মো. হোসেন আলী (৩১) এবং সদস্য মো. মানিক ওরফে আব্দুল মালেক

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান