
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২২, ১৭:২৬

সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছেন। গতকাল শনিবার (২৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার ২নং জৈন্তাপুর ইউনিয়নের আলু বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার জাফলং লাখের পাড় এলাকার সোহেল মিয়া (১৫) ও হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রুকন মিয়ার ছেলে রুহেল মিয়া (১৫)। তারা দুজন ভাঙাড়িশ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জৈন্তাপুর সদর থেকে ভাঙাড়ি জিনিসপত্র নিয়ে একটি মিনি (ডিআই) ট্রাক ভাড়া করে জাফলংয়ের উদ্দেশে রওনা দেন সোহেল ও রুহেল। দুপুর ২টার দিকে জৈন্তাপুর আলু বাগান এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা সিলেটগামী একটি ট্রাক তাদের ডিআই ট্রাককে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তাদের দুজনের মৃত্যু হয়।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি