বুধবার, ৫ আগস্ট, ২০২৬২২ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২২, ১৭:৫৯

শেয়ার করুনঃ
প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের তথ্য গুজব: প্রতিমন্ত্রী

প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের যে তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।প্রতিমন্ত্রী বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো প্রশ্নফাঁসের তথ্যটি সম্পূর্ণ গুজব। সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য আমরা পাইনি। যদি কারও কাছে তথ্য থাকে, আমাদেরকে জানাবেন। আমরা দ্রুত ব্যবস্থা নেবো।’

শুক্রবার (২২ এপ্রিল) বেলা ১১টায় প্রথম ধাপে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার শুরুতে রাজধানীর ইডেন কলেজ কেন্দ্র পরিদর্শনে যান প্রতিমন্ত্রী জাকির হোসেন। পরে কেন্দ্র থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

আরও

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

এক প্রশ্নের জাবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এত বিরাট সংখ্যক শিক্ষক নিয়োগ তার মধ্যে একটি।’৪৫ হাজার সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের লিখিত পরীক্ষা শুক্রবার বেলা ১১টায় শুরু হয়েছে। এক ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শেষ হবে দুপুর ১২টায়।দেশের ২২ জেলায় প্রথম ধাপে এ নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, যার মধ্যে ১৪ জেলার সবকটি উপজেলায় এবং আটটি জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা গ্রহণ করা হচ্ছে।

৪৫ হাজার পদের বিপরীতে আবেদন করেছেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ জন প্রার্থী। সেই হিসাবে প্রতি পদের জন্য লড়ছেন ২৯ প্রার্থী।যেসব জেলা-উপজেলায় চলছে পরীক্ষা প্রথম ধাপে চাঁপাইনবাগঞ্জ, মাগুরা, শেরপুর, গাজীপুর, নরসসিংদী, মানিকগঞ্জ, ঢাকা, মাদারীপুর, মুন্সিগঞ্জ, লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, মৌলভীবাজার, লালমনিরহাট জেলার সব উপজেলার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

এছাড়া সিরাজগঞ্জের উল্লাপাড়া, বেলকুচি, চৌহালী, কামারখন্দ, কাজীপুর, যশোরের ঝিকরগাছা, কেশবপুর, মনিরামপুর, শার্শা, ময়মনসিংহের ভালুকা, ধোবাউড়া, ফুলবাড়িয়া, গফরগাঁও, গৌরীপুর, হালুয়াঘাট, ঈশ্বরগঞ্জ, নেত্রকোনার আটপাড়া, বারহাট্টা, দুর্গাপুর, কলমাকান্দা, কেন্দুয়া, কিশোরগঞ্জের অষ্টগ্রাম, বাজিতপুর, ভৈরব, হোসেনপুর, ইটনা, করিমগঞ্জ, কটিয়াদি, টাঙ্গাইলের সদর, ভূয়াপুর, দেলদুয়ার, ধনবাড়ি, ঘাটাইল, গোপালপুর, কুমিল্লার বরুয়া, ব্রাক্ষণপাড়া, বুড়িচং, চান্দিনা, চৌদ্দগ্রাম, সদর, মেঘনা, দাউদকান্দি এবং নোয়াখালীর কবিরহাট, সদর, সেনবাগ, সোনাইমড়ি, সুবর্ণচর উপজেলার প্রার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

জানা গেছে, সহকারী শিক্ষক নিয়োগে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে আগামী ২০ মে। এ ধাপে ৩০ জেলার মধ্যে আট জেলার সব ও ২২ জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা হবে। এছাড়া শেষ ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জুন। এ ধাপে পরীক্ষা হবে ৩১ জেলায়। এর মধ্যে ১৭ জেলার সব ও ১৪ জেলার কয়েকটি উপজেলায় পরীক্ষা হবে।

জনপ্রিয় সংবাদ

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

রাশিয়ার ব্যক্তিগতকৃত ক্যানসার ভ্যাকসিনে আশাব্যঞ্জক ফল, সুস্থ রয়েছেন প্রথম রোগী

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

কুয়াকাটায় শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে বিদ্যালয়ের কর্মচারী সাময়িক বরখাস্ত

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

রাজবাড়ীতে সবজির দামে অস্বস্তি, কাঁচা মরিচের কেজি ৪০০ টাকার কাছাকাছি

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ভাষায় কথা বলা শুরু করেছে বিরোধীদল : মির্জা ফখরুল

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠনের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

শেখ হাসিনা ইস্যুতে ভারতের অবস্থান দ্বিমুখী বললেন রিজভী

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

আবু সাঈদ ছাড়া গণঅভ্যুত্থানের ডকুমেন্টারি অসম্পূর্ণ: রাষ্ট্রপতি ভারপ্রাপ্ত

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

এ সম্পর্কিত আরও পড়ুন

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

কুয়াকাটার গভীর সমুদ্রে জেলের জালে 'হলুদ সোনালি বাটা'

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি সামুদ্রিক মাছ ‘হলুদ সোনালি বাটা’ (ইয়েলো গোটফিশ)। উজ্জ্বল হলুদ-সোনালি রঙ ও আকর্ষণীয় গঠনের কারণে মাছটি দেখতে বুধবার সকালে আলিপুর মৎস্য বন্দরে উৎসুক মানুষের ভিড় জমে। স্থানীয়ভাবে মাছটি সোনালি বাটা বা তোতা বাটা নামেও পরিচিত। জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে এফবি জারিফ-৪ নামের একটি মাছ ধরার ট্রলারের জেলেরা গভীর সমুদ্রে

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

টেকনাফে পৃথক অভিযানে ৪৮ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার ১, সিএনজি জব্দ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪৮ হাজার পিস ইয়াবা, মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা এবং একটি মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সিএনজি চালক আইয়াস উদ্দিন (২২) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে উখিয়া ৬৪ বিজিবির অধিনায়ক এ তথ্য নিশ্চিত করেন। বিজিবি সূত্র জানায়, বুধবার সকাল ১১টা ২৫ মিনিটে মৌলভীবাজার ও হ্নীলা থেকে কক্সবাজারগামী

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

নানা আয়োজনে সারাদেশে পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে আলোচনা সভা, স্মরণসভা, দোয়া মাহফিল, শোভাযাত্রা, মানববন্ধন, আলোকচিত্র প্রদর্শনী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ,

র‍্যাবের অভিযানে মৃত্যুমুখ থেকে ফিরলেন তিন অপহৃত রোহিঙ্গা যুবক

র‍্যাবের অভিযানে মৃত্যুমুখ থেকে ফিরলেন তিন অপহৃত রোহিঙ্গা যুবক

কক্সবাজারের উখিয়া থেকে স্বজনদের বাড়িতে বেড়াতে গিয়ে টেকনাফের গহীন পাহাড়ে অপহরণকারীদের হাতে বন্দি হওয়া তিন রোহিঙ্গা যুবককে উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৫)। টানা চার দিন শালবাগান পাহাড়ের দুর্গম এলাকায় হাত-পা বেঁধে অমানবিক নির্যাতনের পর র‍্যাবের দুঃসাহসিক অভিযানে তারা মৃত্যুর মুখ থেকে ফিরে আসেন। এ ঘটনায় অপহরণ চক্রের অন্যতম মূলহোতা হাফেজ আহম্মেদকে (৫৩) গ্রেপ্তার করা হয়েছে। অভিযান ও মামলার বিবরণ অনুযায়ী,

ফেরার পথে জলদস্যু হামলায় আহত বারো জেলে,ট্রলার লুট

ফেরার পথে জলদস্যু হামলায় আহত বারো জেলে,ট্রলার লুট

কুয়াকাটা সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে মাছ শিকার শেষে তীরে ফেরার পথে জলদস্যুদের হামলার শিকার হয়েছে এফবি মিম নামের একটি মাছ ধরার ট্রলার। সশস্ত্র ডাকাতদের হামলায় ট্রলারের ১২ জেলে আহত হয়েছেন। এ সময় ট্রলারে থাকা লক্ষাধিক টাকার মাছ, জাল, জ্বালানি তেল, মোবাইল ফোনসহ অন্যান্য মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। বুধবার ভোর ৫টার দিকে কুয়াকাটা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে গভীর বঙ্গোপসাগরের