
প্রকাশ: ৮ এপ্রিল ২০২২, ৪:১৩

ঢাকা সদরঘাটের গ্রেটওয়াল মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
শুক্রবার (৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরঘাট ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার বরকত।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৮টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ছয়টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।