
প্রকাশ: ২৮ মার্চ ২০২২, ০:২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর পাথরডুবি ইউনিয়নের দিয়াডাঙ্গা গ্রামে আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। আগুনে পুড়ে নগদ প্রায় দুই লাখ টাকা সহ আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এলাকাবাসী জানায়, রোববার রাত দশটার দিকে রান্না ঘরের চুলার আগুন থেকে মনছের আলীর বাড়িতে আগুন লাগে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার আগেই মনছের আলীর টিন সেড চারটি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরগুলোতে মনছের আলী ও তার দুই ছেলে হাফিজুল ও আসাদুলের পরিবার বাস করতো।

মনছের আলীর ছেলে আসাদুল জানায়, আগুনে তার বাবা মনছের আলীর নগদ এক লাখ টাকা, তার ভাই হাফিজুলের নগদ ৭০ হাজার টাকা ও তার নিজের ১৫ হাজার নগদ টাকা পুড়ে গেছে। ঘরের সমস্ত আসবাপত্র সহ ১১ মণ ধান পুড়ে যায়। এছাড়া আগুনে পুড়ে তাদের সাতটি ছাগল মারা যায়।
পাথরডুবি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর আগুন লাগার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুনে মনছের আলী ও তার ছেলেদের আনুমানিক আট থেকে দশ লাখ টাকার ক্ষতি হয়েছে।