
প্রকাশ: ২৪ মার্চ ২০২২, ১:০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অটো রিকশার চাকায় পিষ্ট হয়ে ফাহিম ইসলাম নামের চার বছর বয়সী এক শিশু মারা গেছে। ফাহিম চর ভূরুঙ্গামারী ইউনিয়নের আরাজি পাইকডাঙ্গা গ্রামের আল আমিন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে ফাহিম তাদের বাড়ির পাশের রাস্তা অতিক্রম করছিল। এ সময় দ্রুত গতির একটি অটো রিকশা তাকে ধাক্কা দেয়। এতে সে অটো রিকশার নিচে পড়ে চাকায় পিষ্ট হয়ে মারা যায়।

চর ভূরুঙ্গামারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি