
প্রকাশ: ২১ মার্চ ২০২২, ১৭:৪২

গাজীপুর মহানগরের বোর্ড বাজার পূর্ব কলম্বেশর এলাকায় স্ত্রী-সন্তানকে কুপিয়ে খুন করে পালিয়েছে এক ব্যক্তি।সোমবার (২১ মার্চ) সকালে গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২০ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে ওই এলাকার মো. নাছিরের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, রহিমা (৩৮) ও তার ছেলে রোকন (১৭)। অভিযুক্ত ব্যক্তি টাঙ্গাইলের মধুপুর উপজেলার ইদুলপুর গ্রামের মৃত আজাহার আলীর ছেলে মফিজ (৬০)। তিনি পেশায় একজন রিকশাচালক।
নিহতের বড় বোন হাফিজা, স্বজন ও স্থানীয়রা জানায়, প্রায় সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হতো মফিজ-রহিমা দম্পতির। রোববার (২০ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাসায় আসে মফিজ। সবাই ঘুমিয়ে গেলে একই দিন রাত ১টার দিকে মফিজ স্ত্রীকে বটি দিয়ে কুপিয়ে খুন করে। পরে বড় ছেলে রোকন (১৭) ঘুম থেকে জেগে গেলে তাকেও কুপিয়ে খুন করে। এ সময় আশপাশ থেকে লোকজন আসার শব্দে মফিজ পালিয়ে যায়।

গাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনার খবর পেয়ে স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অভিযুক্ত মফিজকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
