
প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ২০:৩৪

চাল ডাল তেলসহ নিত্যপন্য দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে সারাদেশের ন্যায় জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীমের নেতৃত্বে উপজেলার ধরঞ্জী ও আয়মারসুলপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে এই কর্মসূচী পালন করা হয়।
এসময় পাঁচবিবি থানা বিএনপির সাবেক সদস্য সচীব আবুল হোসেন,পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক,সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন খায়ের স্বপন,জয়পুরহাট জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শামীম আহম্মেদ,জয়পুরহাট পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খায়রুজ্জামান লিটন,পৌর বিএনপির সাবেক সহ সভাপতি হারুনুর রশিদ,

পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক শাহাদুল ইসলাম শাহাদত,জেলা সাইবার দলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জীবন আহম্মেদ, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান রোমেল,থানা ছাত্রদলের সাবেক সভাপতি জনাবুর রহমান জনি,পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ,সাবেক ছাত্রনেতা শাহাদত হোসেন,নাজমুল হাসানসহ জেলা ও উপজেলা বিএনপির নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
