
প্রকাশ: ৯ মার্চ ২০২২, ০:৪২

সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি ও কার্যকর প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট কলেজ মোড়ে প্রায় এক ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নবাসীর আয়োজনে বুধবার সকালে সোনাহাট কলেজ মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার কয়েকশ সাধারণ মানুষ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই, সোনাহাট ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুস সাত্তার, সোনাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সোনাহাট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা প্রাপ্তবয়স্ক বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী চালকের দ্বারা যানবাহন চালানো নিশ্চিত করণ, লাইসেন্স বিহীন চালক ও যানবাহনকে আইনের আওতায় আনা, ট্রাফিক ব্যবস্থা চালু করা, রাস্তার উপর যত্রতত্র গাড়ি পার্কিং বন্ধ করাসহ চালকদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে প্রাণহানি রোধের ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
