
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ২২:৪৩

নওগাঁর ধামইরহাটে জমিজমা সংক্রান্ত বিরোধ সংঘর্ষে আহত হয়েছে ২জন। জানা গেছে,সোমবার দুপুরে উপজেলা সদরের মৃত আব্দুল গনি সরকারের ছেলে মো.আমজাদ হোসেন (৬৫) তার ক্রয়কৃত আবাদী জমি উমার ইউনিয়নের কৈগ্রাম উত্তর মাঠে বোরো ধান রোপনের জন্য জমি চাষ করতে যায়।
এ সময় বিক্রিতকৃত জমি নিজের দাবী করে কৈগ্রাম গ্রামের ফেরদৌস হোসেন (৫৫)সহ আরও ৪-৫ জন অতর্কিত হামলা চালায় আমজাদ হোসেনের উপর। এতে আমজাদ হোসেনের মাথায় ধারালো হাসুয়া দ্বারা আঘাত করায় মারাত্মক ক্ষতের সৃষ্টি হয় এবং প্রচুর রক্ত ক্ষরণ হয়। এছাড়া ফেরদৌস হোসেনের ভাগনে একই গ্রামের আব্দুল গফুর (বলাই) এর ছেলে রনি বাবু (৩২) প্রতিপক্ষের হামলায় আহত হয়।
এব্যাপারে আমজাদ হোসেন বলেন,প্রায় ১১ বছর আগে কৈগ্রাম উত্তর মাঠে তিনি ফেরদৌস হোসেনের নিকট থেকে ৪৪ শতাংশ জমি ক্রয় করেন। দির্ঘ প্রায় ১১ বছর ধরে তিনি ওই জমি নিজ দখলে রেখে চাষাবাদ করছেন। হটাৎ করে ফেরদৌস হোসেন বিক্রিকৃত জমি নিজের দাবী করে হামলা চালায়। শেষ খবর পাওয়া পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কেএম রাকিবুল হুদা বলেন,অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
