
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১৪:১১

জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর হামলার সংবাদ প্রচার করা টেলিভিশন চ্যানেল বন্ধে তৎকালীন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নির্দেশ দিয়েছিলেন—এমন তথ্য উঠে এসেছে প্রসিকিউশনের উপস্থাপন করা একটি নতুন কল রেকর্ডে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ রেকর্ডটি প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়।
