
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ১১:৫৫

সৌদি আরবের রাজধানী রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস্থলে ১৬ জনের মৃত্যু হয়েছে। নিহত সবাই বাংলাদেশি বলে জানিয়েছেন স্থানীয় প্রত্যক্ষদর্শীরা। রোববার দিবাগত রাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
