প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১৭:৫০

ঝালকাঠির নলছিটিতে গাছের সঙ্গে কোমরের বেল্ট দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় বুলবুল হাওলাদার (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার কুশংগল ইউনিয়নের পশ্চিম কুশাঙ্গল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বুলবুল হাওলাদার ওই এলাকার তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
