প্রকাশ: ৯ আগস্ট ২০২৬, ১৮:১২

পটুয়াখালীর কলাপাড়ায় চেতনানাশক ওষুধ স্প্রে করে একটি পরিবারের সদস্যদের অচেতন করে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুটের অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নেয়ামতপুর গ্রামের আলম খানের বাড়িতে এ ঘটনা ঘটে।
