
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২১, ৪:৪৭

সরাইলে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল। আজ বুধবার (১৭ নভেম্বর) দুপুর তিনটায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির ভার্চুয়াল সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।ইউএনও মৃদুল বলেন,আমাদের কাজ হচ্ছে জনগণকে সাহায্য করা,সরকার নিরপেক্ষ নির্বাচন করতে চায়। জনগণ যাতে উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে তার পছন্দের প্রার্থীকে, ভোট দিতে পারেন তার ব্যবস্থা করবে প্রশাসন। যেসব ইউনিয়ন থেকে বিশৃঙ্খলার খবর আসছে,সেখানে আমাদের বিশেষ নজর রয়েছে।
নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইউএনও মো.আরিফুল হক মৃদুল আরও বলেন, যেকোনো মূল্যে উপজেলা প্রশাসন সরাইলবাসীকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে চায়। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’আজ সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল হক মৃদুল এর সভাপতিত্বে এই ভার্চুয়াল আইন-শৃংখলা কমিটির সভাতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এছাড়াও সভায় সরাইল উপজেলা পরিষদ ভাইস- চেয়ারম্যান মো. আবু হানিফ মিয়া, উপজেলা পরিষদ মহিলা ভাইস- চেয়ারম্যান মোছা. রোকেয়া বেগম, সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক আইয়ুব খান, অরুয়াইল বাজার কমিটির সাধারণ সম্পাদক মো. আবু তালেব মিয়া। সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলার সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি সহ তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ অনুষ্ঠানের উপর গুরুত্বারোপ করেন উপস্থিত সভায় বক্তাগন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি