
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১০:৫১

চাকরির অপেক্ষায় না থেকে মাত্র ৫০ হাজার টাকা পুঁজি নিয়ে মাশরুম চাষ শুরু করেছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের তিন তরুণ। মাত্র ২৭০ বর্গফুটের একটি টিনের ঘরে অয়েস্টার মাশরুম উৎপাদন করে তাঁরা ইতোমধ্যে বাজারজাতকরণও শুরু করেছেন। তাঁদের উদ্যোগ এলাকায় সাড়া ফেলেছে।
