
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ২:২৮

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনার ভয়াবহ দানবীয় স্বৈরাচার সরকার দেশের জনগণের স্বাধীনতাকে ধ্বংস করে দিয়েছে। সরকার দালাল পুলিশ বাহিনীকে ব্যবহার করে ক্ষমতায় আছে।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বংশাল থানা আয়োজিত এক কর্মীসভায় শনিবার (১৩ নভেম্বর) বিকেলে তিনি একথা বলেন। বিএনপি মহানগর দক্ষিণের সদস্য ইসরাত হোসেন এসময় উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে সরকার ভয় পাচ্ছে। জনগণের প্রতি আস্থা নেই বলেই লাঠি ও বন্দুকের ভয় দেখিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় দেখিয়েছে। গণতন্ত্রকে হত্যা না করে শেখ হাসিনার পদত্যাগ করা দরকার, তা না হলে জনগণ তার সঠিক জবাব দিবে।
তিনি আরও বলেন, হত্যা, গুম ও গায়েবি মামলা দিয়ে কারাগারে দলের অনেক নেতাকে আটকে রেখেছে। গণতন্ত্র রক্ষায় বিএনপি এখন কাউকে ভয় পায় না। শহীদ জিয়াউর রহমানের আদর্শে আবার ক্ষমতায় আসবে দল।কর্মী সমাবেশের আগে পুলিশের লাঠিচার্জসহ নিত্যপণ্য ও জ্বালানি তেলের দাম বাড়ানোয় নিয়ে নিন্দা প্রকাশ করেন দলের মহাসচিব।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
