মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬৪ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মহানবমীর পূজায় মণ্ডপে মণ্ডপে আরাধনা, কাল প্রতিমা বিসর্জন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ১১:৫৯

শেয়ার করুনঃ
মহানবমীর পূজায় মণ্ডপে মণ্ডপে আরাধনা, কাল প্রতিমা বিসর্জন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহানবমী। পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের চতুর্থ দিনে দেশের বিভিন্ন পূজামণ্ডপে চলছে দেবী দুর্গার আরাধনা। মহানবমীর পূজা শেষে শুরু হবে দেবীর বিদায়ের ক্ষণগণনা। আগামীকাল বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের দুর্গোৎসব।

মহানবমীর তিথিতে দেবীর মহাআরতি, বলিদান ও নবমী হোমের আয়োজন করা হয়। এদিন ১০৮টি নীলপদ্ম দিয়ে দেবীর পূজা করার রীতিও রয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি নিবেদন করবেন। পাশাপাশি মণ্ডপে মণ্ডপে প্রসাদ বিতরণ করা হবে। উৎসবের আনন্দের পাশাপাশি দেবীর বিদায়ের সময় ঘনিয়ে আসায় ভক্তদের মধ্যে বিষাদের আবহ তৈরি হবে।

হিন্দুশাস্ত্র অনুযায়ী, দেবী দুর্গা রুদ্ররূপ ধারণ করে মহিষাসুর এবং তার তিন যোদ্ধা চণ্ড, মুণ্ড ও রক্তবীজকে বধ করেন। দেবীর এই অসুরবধের স্মরণে দুর্গোৎসবের বিভিন্ন আচার-অনুষ্ঠান পালন করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ

মৌলভীবাজারে সাংবাদিককে আগ্নেয়াস্ত্র নিয়ে মোটরসাইকেলে অনুসরণের অভিযোগ
অষ্টমী তিথির শেষ ২৪ মিনিট এবং নবমী তিথির শুরুর প্রথম ২৪ মিনিটের মধ্যবর্তী সময়কে সন্ধিক্ষণ বলা হয়। এই বিশেষ সময়ে সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। সন্ধিপূজায় দেবী চামুণ্ডার আরাধনা করা হয়। এ সময় ১০৮টি মাটির প্রদীপ জ্বালানো এবং দেবীর চরণে ১০৮টি পদ্মফুল নিবেদনের রীতি রয়েছে।

শনিবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে এবারের শারদীয় দুর্গোৎসব শুরু হয়। এরপর মহাসপ্তমী ও মহাষ্টমীর পূজা শেষে আজ মহানবমীতে দেবীর আরাধনা চলছে। মহানবমীর আনুষ্ঠানিকতা শেষ হলে ভক্তদের অপেক্ষা শুরু হবে বিজয়া দশমীর। আগামীকাল প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের উৎসবের সমাপ্তি ঘটবে। এরপর দেবী দুর্গা কৈলাশে ফিরে যাবেন বলে ধর্মীয় বিশ্বাস রয়েছে।

শারদীয়দুর্গাপূজাবিজয়াদশমীপ্রতিমাবিসর্জন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

দৈনিক ইত্তেফাকের পাঁচবিবি প্রতিনিধি দিলদার হোসেনের ইন্তেকাল

সর্বশেষ সংবাদ

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরে সময়সীমা বেঁধে দিল ইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরে সময়সীমা বেঁধে দিল ইসি

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

আজ থেকে টানা পাঁচ দিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০ ছাড়াল, উদ্বেগ জাতিসংঘের

সুদানে ড্রোন হামলায় নিহত ১৬০ ছাড়াল, উদ্বেগ জাতিসংঘের

মহানবমীর পূজায় মণ্ডপে মণ্ডপে আরাধনা, কাল প্রতিমা বিসর্জন

মহানবমীর পূজায় মণ্ডপে মণ্ডপে আরাধনা, কাল প্রতিমা বিসর্জন

আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

আসামে দুই দিনে উচ্ছেদ ১১০০ পরিবার, গুঁড়িয়ে দেওয়া হলো ১০ মসজিদ

এ সম্পর্কিত আরও পড়ুন

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরে সময়সীমা বেঁধে দিল ইসি

ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরে সময়সীমা বেঁধে দিল ইসি

জানুয়ারিতে শুরু হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে ভোটার স্থানান্তরের আবেদন আগামী ৫ নভেম্বরের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ কার্যক্রম শেষে ২৫ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এ তালিকায় যাদের নাম থাকবে, তারাই স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন। সোমবার দেওয়া নির্দেশনায় দেশের সব উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ইসি জানিয়েছে, ২০০৮ সালের ৩১ অক্টোবর বা এর

কর্মসংস্থানের সংকটে টেকনাফের যুবসমাজ, বাড়ছে অপরাধী চক্রের ঝুঁকি

কর্মসংস্থানের সংকটে টেকনাফের যুবসমাজ, বাড়ছে অপরাধী চক্রের ঝুঁকি

কর্মসংস্থানের অভাব ও জীবিকার সংকটে কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের যুবসমাজের একটি অংশ অপরাধী চক্রের ফাঁদে পড়ার ঝুঁকিতে রয়েছে। নাফ নদী ও বঙ্গোপসাগরে মাছ শিকার সীমিত থাকা, পাহাড়ে নিরাপত্তাহীনতা এবং পর্যটন খাতে কর্মসংস্থান কমে যাওয়ায় স্থানীয় মানুষের জীবিকা ক্রমেই কঠিন হয়ে উঠছে। টেকনাফ ও পার্শ্ববর্তী উখিয়ায় ১৩ লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গার পাশাপাশি প্রায় আট লাখের বেশি স্থানীয় মানুষ বসবাস করছেন। বিপুল জনসংখ্যার

মহেশপুরে পারিবারিক কলহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

মহেশপুরে পারিবারিক কলহে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

ঝিনাইদহের মহেশপুরে পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে আব্দুর রহমান (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোররাতে উপজেলার বলিভদ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত শ্বশুর তরিকুল ইসলামকে ধারালো অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত আব্দুর রহমান পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার কারী গোলাম রহমানের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, সোমবার শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন আব্দুর রহমান। দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর সঙ্গে

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৫

নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত ২৫

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৫ জন। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর ৫টার দিকে নাটোর-পাবনা মহাসড়কে বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে। নাটোর ফায়ার সার্ভিস ও বড়াইগ্রাম থানা সূত্রে জানা যায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে

দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হাসনাত, বললেন ‘নিরাপত্তার দায়িত্ব আমার’

দেবীদ্বারে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি হাসনাত, বললেন ‘নিরাপত্তার দায়িত্ব আমার’

কুমিল্লার দেবীদ্বারে সনাতন ধর্মাবলম্বীদের নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্‌যাপনের আশ্বাস দিয়েছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ধর্মীয় বিশ্বাস ভিন্ন হলেও সবাই একই সমাজের মানুষ। সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার ভানী ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময়