
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ২১:৪৮

নওগাঁর ধামইরহাটে সন্ধ্যা রাতে এক বাড়ীতে চুরি সংঘটিত হয়েছে। চোরেরা বাড়ীর প্রাচীর টপকিয়ে ঘরে প্রবেশ করে নগদ টাকাসহ প্রায় ২ লক্ষ ২০ হাজার টাকার মালামাল চুরি করে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছিল।
জানা গেছে,ধামইরহাট বাজারের উত্তর পার্শে থানা ভবন থেকে প্রায় ৫শত গজ উত্তরে ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মো.জাহিদুল ইসলামের বাড়ীতে গত শনিবার সন্ধ্যায় চুুরি সংঘটিত হয়। এব্যাপারে ধামইরহাট বাজারের মদিনা টইলার্সের স্বত্বাধিকারী মো.জাহিদুল ইসলাম বলেন,তার স্ত্রীর বিকেলে বাড়ীর প্রধান ফটকে তালা দিয়ে বাহিয়ে যায়। পরবর্তীতে সন্ধ্যায় এসে দেখেন চোরের দল বাড়ীর প্রাচীর টপকিয়ে ঘরে প্রবেশ করে শোকেসের তালা ভেঙ্গে নগদ এক লক্ষ সত্তর হাজার টাকা,প্রায় ৫০ থেকে ৬০ হাজার মূল্যের সোনার গহনা চুুরি করে নিয়ে গেছে।
এতে তার মোট প্রায় দুই লক্ষ বিশ হাজার টাকা ক্ষতি হয়েছে। থানায় বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে পরবর্তীতে লিখিতভাবে অভিযোগ করা হবে।ধামইরহাট থানার অফিসার ইনচার্জ কে,এম রাকিবুল হুদা বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত থানায় কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
