
প্রকাশ: ৬ আগস্ট ২০২৬, ১৩:২৯

আজ বৃহস্পতিবার ২২ শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণবার্ষিকী। ১৩৪৮ বঙ্গাব্দের ২২ শ্রাবণ কলকাতার জোড়াসাঁকোর পৈতৃক বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দিনটি উপলক্ষে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠন নানা কর্মসূচির মাধ্যমে বিশ্বকবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে।
