
প্রকাশ: ৫ আগস্ট ২০২৬, ১৯:১৫

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বুধবার সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির পাশাপাশি বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণে আলোচনা সভা, স্মরণসভা, দোয়া মাহফিল, শোভাযাত্রা, মানববন্ধন, আলোকচিত্র প্রদর্শনী ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
