সোমবার, ৩১ আগস্ট, ২০২৬১৬ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

রাজনীতিবাংলাদেশ

টিকে থাকার দিন শেষ হয়ে আসছে বিএনপির : হানিফ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২১, ৫:৩২

শেয়ার করুনঃ
টিকে থাকার দিন শেষ হয়ে আসছে বিএনপির : হানিফ

বিএনপির নেতাদের স্বপ্ন ক্ষমতায় যাওয়া। তারা স্বপ্ন দেখেন অপকর্ম করে পার পেয়ে যাবেন। তাদের অনেকেই আমাদের অনেক নেতার আশ্রয়ে আছেন। সেই দিন শেষ হয়ে আসছে। আর কারো আশ্রয়-প্রশ্রয়ে থাকা যাবে না।

বুধবার (১৩ অক্টোবর) কুষ্টিয়ায় সাবেক সংসদ সদস্য ও দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রয়াত আফাজ উদ্দিন আহমেদের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে  এসব কথা বলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

আরও

শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত অর্থ আদায়ের নালিশ

শ্রীমঙ্গল সাব-রেজিস্ট্রি অফিসে অনিয়মের অভিযোগ, অতিরিক্ত অর্থ আদায়ের নালিশ

খালেদা-তারেকের বিচার হচ্ছে উল্লেখ করে হানিফ বলেন, দেশের প্রত্যেকটা অপকর্মের বিচার করা হবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় থাকতে মানুষ হত্যা করেছে, পাশবিক নির্যাতন করেছে। এসব ঘটনায় কেউ রেহাই পাবে না।

তিনি বলেন, বিএনপি মহাসচিব কথায় কথায় গণতন্ত্রের কথা বলেন, মানবাধিকারের কথা বলেন। উনাকে আমার জিজ্ঞেস করতে ইচ্ছে হয়- ক্ষমতায় থাকতে কোথায় ছিলো আপনাদের গণতন্ত্র, মানবাধিকার? তখন আপনার নেতা খালেদা-তারেক হাওয়া ভবনে বসে সারাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে ছিলো।

আরও

আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আত্রাইয়ে ঘরের ফ্যানের সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হানিফ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

হানিফ আরো বলেন, ক্ষমতায় থাকতে বিএনপি অনেক আওয়ামী লীগ নেতা-কর্মীদের হত্যা করেছিলো। অনেককে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছিলো। যুবলীগ নেতাদের হাত-পা কেটে দিয়েছিলো। তাদের ওপর পাশবিক নির্যাতন করা হয়েছিলো। মির্জা ফখরুলরা এসব ভুলে গেলেও বাংলার জনগণ এসব ভুলে যায়নি। এ কারণে বিএনপি আজ আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

বিএনপি-জামায়াত নেতা-কর্মীদের উদ্দেশ্য আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা সহনশীলতার রাজনীতি করি। সবাইকে নিয়ে দেশের উন্নয়নে কাজ করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন বিশ্ব নেতা। বঙ্গবন্ধু কন্যা মমতাময়ী মায়ের মতো দেশকে ভালোবাসেন। গত দুই বছর ধরে করোনা মহামারি মোকাবেলায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো ধনী দেশ হিমশিম খেয়েছে। বিশ্বে কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে, লাখ লাখ মানুষ মারা গেছে। আমাদের প্রতিবেশী দেশ ভারতেও প্রায় ৪ লাখ মানুষ মারা গেছে। অথচ সীমিত সম্পদ নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দুর্যোগ মোকাবিলা করেছেন।

হানিফ বলেন, বিএনপি ক্ষমতায় থাকতে মানুষের মজুরি ছিলো ১০০ টাকা। চাল কেনার পর সবজি কেনার টাকা থাকতো না। শেখ হাসিনার সময়ে আজ নূন্যতম মজুরি ৫০০ টাকা। ২-৩ কেজি চাল কেনার পর তেল, মাছ, মাংস কেনার টাকা থাকে। বাংলার প্রতিটি ঘরে ঘরে আজ বিদ্যুৎ আছে। শতভাগ বিদ্যুতায়িত করা হয়েছে। আজ দেশের প্রত্যন্ত অঞ্চলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ আছে। অথচ খালেদা জিয়া ক্ষমতায় থাকতে ২৪ ঘন্টার মধ্যে চার ঘন্টাও বিদ্যুৎ থাকতো না। কখন আসে কখন যায় সেটাই ছিলো প্রশ্ন।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ ৩১৫০ মেগাওয়াট থেকে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে।

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা গ্রাম বাংলার অসহায় মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। দুঃস্থ, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতার ব্যবস্থা করেছেন। মানুষের জন্য ৪০ ক্যাটাগরির সামাজিক নিরাপত্তা নিশ্চিত করেছেন। কেউ যাতে খাদ্যের অভাবে মারা না যায় সেটিও নিশ্চিত করেছেন। তিনি বাংলাদেশকে উন্নয়নে রোল মডেল পরিণত করেছেন।বঙ্গবন্ধু কন্যা প্রমাণ করেছেন কমিটমেন্ট থাকলে সীমিত সম্পদ নিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করা যায়।

হানিফ বলেন, আজ দেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, রূপপুর পারমানবিক প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র, ঢাকা মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করা হচ্ছে। দেশের বিভিন্ন জায়গায় ৪ লেন সড়ক হচ্ছে, স্কুল, কলেজ নির্মাণ করা হচ্ছে। কিন্ত দেশের এ উন্নয়ন খালেদা-তারেকের চোখে পড়ে না। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন হচ্ছে আরো হবে। সারা কুষ্টিয়ায় আমরা উন্নয়ন করতে চাই। কুষ্টিয়াকে আমরা উন্নয়নের রোল মডেলে পরিণত করতে চাই।

জনপ্রিয় সংবাদ

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

হিলি বন্দরে একদিন আমদানি-রপ্তানি বন্ধ

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

লবণাক্ত পানি শোধনে ফিজিবিলিটি স্টাডির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

প্রতারণা মামলায় বিদিশা এরশাদ গ্রেপ্তার

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

চার খুনের পর রংপুর পুলিশ কমিশনার বদল, পুলিশের বড় রদবদল

সর্বশেষ সংবাদ

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

জর্ডানের দুই মার্কিন ঘাঁটিতে ইরানের ভয়াবহ পাল্টা হামলা

গণপতি হত্যা মামলায় দুই আসামির ডোপ টেস্টের নমুনা

গণপতি হত্যা মামলায় দুই আসামির ডোপ টেস্টের নমুনা

মা-শিশুর চিকিৎসায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দিচ্ছে ২৪ লাখ ডলার

মা-শিশুর চিকিৎসায় বাংলাদেশকে যুক্তরাষ্ট্র দিচ্ছে ২৪ লাখ ডলার

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

নেপালে বন্যায় মৃত ৯০৩, নিখোঁজ ৪২০০; গণকবরে মরদেহ দাফন

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

শিশু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

এ সম্পর্কিত আরও পড়ুন

সত্য প্রকাশে সাংবাদিকদের মাথা নত করা উচিত নয়: রিজভী

সত্য প্রকাশে সাংবাদিকদের মাথা নত করা উচিত নয়: রিজভী

একসময়ের সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কোনো অর্থ, হুমকি কিংবা ক্ষমতার কাছে মাথা নত করতেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, সাংবাদিক আবদুস সালাম ছিলেন স্বাধীন ও স্বায়ত্তশাসিত সাংবাদিকতার প্রতীক। রোববার (৩০ আগস্ট) রাজধানীর সার্কিট হাউজ রোডের প্রেস ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক, বাংলাদেশ অবজারভারের

হাসনাতকে বক্তব্য প্রত্যাহারের চূড়ান্ত হুঁশিয়ারি রফিকুল মাদানীর

হাসনাতকে বক্তব্য প্রত্যাহারের চূড়ান্ত হুঁশিয়ারি রফিকুল মাদানীর

ব্রাহ্মণবাড়িয়া নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশের দাবি জানিয়েছেন রফিকুল ইসলাম মাদানী। তিনি সতর্ক করে বলেছেন, দ্রুত দুঃখ প্রকাশ না করলে ব্রাহ্মণবাড়িয়ায় হাসনাত কোনো ধরনের কর্মসূচি বা অনুষ্ঠান করতে পারবেন না। শনিবার (২৯ আগস্ট) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে মাদানী এ হুঁশিয়ারি দেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সঙ্গে স্থানীয়

ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ভুল বার্তা, দুঃখ প্রকাশ হাসনাতের

ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে ভুল বার্তা, দুঃখ প্রকাশ হাসনাতের

ব্রাহ্মণবাড়িয়ায় গান-বাজনা ও নৌকাবাইচ বন্ধের বিষয়ে জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে স্থানীয় মানুষ ও আলেম-ওলামাদের সম্পর্কে ভুল বার্তা যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। শনিবার (২৯ আগস্ট) দেওয়া এক ফেসবুক পোস্টে হাসনাত বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহিতা চেয়ে সংসদে বক্তব্য দিয়েছিলেন তিনি। তবে ওই বক্তব্যের কারণে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ ও আলেম-ওলামাদের সম্পর্কে ভুল ধারণা

দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকার আহ্বান কওমি তরুণদের

দেশমাতৃকার প্রয়োজনে সজাগ থাকার আহ্বান কওমি তরুণদের

কওমি মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে তাদের দেশপ্রেম এবং জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাহসী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি। দেশমাতৃকার যেকোনো প্রয়োজনে কওমি শিক্ষক-শিক্ষার্থীদের আগের মতোই সজাগ থাকার আহ্বানও জানিয়েছেন। শনিবার (২৯ আগস্ট) নিজের সরকারি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন রাশেদ খাঁন। পোস্টে তিনি বলেন, ‘কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা

সংসদীয় স্বেচ্ছাচারিতার অভিযোগে সরকারের সমালোচনায় বিরোধী দল

সংসদীয় স্বেচ্ছাচারিতার অভিযোগে সরকারের সমালোচনায় বিরোধী দল

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্য ও আচরণের সমালোচনা করেছেন বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সংসদ থেকে ওয়াকআউটের পর সাংবাদিকদের তিনি বলেন, বিরোধী সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী তুচ্ছতাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছেন এবং প্রায়ই বিরোধী দলের বক্তব্য উপেক্ষা করেন। তাহের বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদকে পল্টন বা শাহবাগ নয় বলে মন্তব্য করেছেন। তার দাবি, শাহবাগের