
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২১, ১:২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি অনুমোদিত সংস্থা এসকেএস ফাউন্ডেশনের ১৪৮তম শাখার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে ভূরুঙ্গামারীর দেওয়ানের খামার আদর্শ পাড়ায় অবস্থিত নতুন কার্যালয়ে দু'জন ঋণ গ্রহীতাকে ঋণ বিতরণের মাধ্যমে ভূরুঙ্গামারী শাখার কার্যক্রমের উদ্বোধন করেন এসকেএস ফাউন্ডেশনের উপ-পরিচালক ইমরান কবির।

এসময় এসকেএস ফাউন্ডেশন ভূরুঙ্গামারী শাখার সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। উদ্বোধনকালে এসকেএস ফাউন্ডেশনের রংপুর জোনাল ম্যানেজার সাইদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল, ভূরুঙ্গামারী বনিক সমিতির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান মামুন ব্যাপারী ও শওকত হোসেন লিমন প্রমুখ উপস্থিত ছিলেন।