শারদীয় দুর্গাপূজার ছুটিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রি-পেইড মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখার জন্য গ্রাহকদের প্রতি অনুরোধ জানিয়েছে ঢাকা ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি (ডেসকো)।
গত শনিবার (১৭ অক্টোবর) ডেসকোর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজার ছুটিকালীন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখতে ডেসকোর প্রি-পেইড গ্রাহকদের মিটারে পর্যাপ্ত টাকা রিচার্জ করে রাখতে হবে। এতে ছুটির সময়ে বিদ্যুৎ ব্যবহারে অনাকাঙ্ক্ষিত বিঘ্ন এড়ানো সম্ভব হবে।
এ ছাড়া বিদ্যুৎ-সংক্রান্ত যেকোনো প্রয়োজনে গ্রাহকদের যোগাযোগের জন্য দুটি হটলাইন নম্বর জানিয়েছে সংস্থাটি। প্রয়োজনে গ্রাহকেরা ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।