
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ১:২২

মাত্র ১০ সেকেন্ডে এক হাঁড়ি দই সাবাড় করেছেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার। ঢাকার মিষ্টি দই খেয়ে বেজায় মুগ্ধ তিনি। মাত্র মাসখানেক হয়েছে রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় এসেছেন। এরই মাঝে কেউ তাকে মিষ্টি দই খাইয়ে মন জয় করে নিয়েছেন।
রাষ্ট্রদূত নিজেই হাঁড়িভর্তি দইয়ের ছবি টুইটারে পোস্ট করে লিখেছেন, 'ঢাকায় মোটা হওয়া থেকে বাঁচার কোনো সুযোগ নেই। জীবনে প্রথমবারের মতো কেউ মিষ্টি দই খাওয়াল। কি যে সুস্বাদু !!'
আরেকটি পোস্টে ‘১০ সেকেন্ড পরে’ লিখে খালি হাড়ির ছবি শেয়ার করেছেন। অর্থাৎ, ১০ সেকেন্ডেই এক হাঁড়ি দই শেষ করলেন রাষ্ট্রদূত!

অন্যদিকে নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন টুইটে জানান, এক বছর আগে বাংলাদেশে আসার পর আজ প্রথমবারের মতো পুরান ঢাকায় গেলাম। প্রথম বাকরখানির স্বাদ উপভোগ করলাম। আমি আবারও আসব।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
মাসখানেক হলো জার্মান রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার ঢাকায় দেশটির দায়িত্ব পালনে এসেছেন। অন্যদিকে বছরখানেকের কিছুটা বেশি সময় আগে ঢাকায় নরওয়ের রাষ্ট্রদূত হয়ে আসেন এসপেন।