
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১৭:৩৮

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় ১৬ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়েছে।সোমবার (৩০ আগষ্ট) ভোররাতে পদ্মা নদীতে পলাশ হালদারের জালে মাছটি ধরা পড়েপরে সকাল বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে আনলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস ব্যবসায়ী শাহজাহান শেখ ২২০০ শত কেজি দরে ৩৫হাজার ২'শ টাকায় মাছটি কিনে নেন।
এ প্রসঙ্গে মাছটির ক্রেতা শাহজাহান শেখ বলেন, পদ্মা নদীর বোয়াল মাছের প্রচুর চাহিদা থাকায় এর দামও বেশী। মাছটি কিনে লাভের আশায় দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ফরিদপুরের মধুখালীর এক ব্যবসায়ীর নিকট ২৩০০'শত টাকা কেজি দরে মোট ৩৬হাজার ৮০০'শত টাকায় বিক্রি করি। মাছটি প্রতি কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করতে পেরে খুবই ভাল লাগছে।
