
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১৬:২৩

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব মহা জন্মাষ্টমী উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে।সোমবার (৩০ আগষ্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন।
তিনি বলেন, হিন্দু সনাতন ধর্মাবলম্বী সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণ এর জন্মদিন( জন্মাষ্টমী) উপলক্ষে আজ সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত- বাংলাদেশের সকল প্রকার আমদানি রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।আগামীকাল ৩১ আগষ্ট মঙ্গলবার সকাল থেকে বন্দরের আমদানি-রপ্তানি সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে।

এদিকে হিলি বন্দরের পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী সরকারি ছুটি সেই উপলক্ষে আজ বন্দরের ভিতরে লোড-আনলোডসহ সকল প্রকার কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল মঙ্গলবার থেকে বন্দরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চলবে।