
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ১৬:২০

“শেখ হাসিনাই রুপকার, পল্লী সঞ্চয় ব্যাংক উপহার” এই শ্লোগানকে সমনে রেখে স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে করোনা আক্রান্ত রোগীদের সহতায় পল্লী সঞ্চয় ব্যাংক গোয়ালন্দ শাখার উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে মেডিকেল অফিসার ডাঃ চন্দন কুমার ঘোষ ও উপসহকারি মেডিকেল অফিসার ডাঃ মো. জাকির হোসেন এর হাতে উপহারের ১টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. রফিকুল ইসলাম ও গোয়ালন্দ পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যাবস্থাপক খান মো. তহিদুল ইসলামসহ ব্যাংকের অন্যন্যা কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।রবিবার (২৯ আগষ্ট) সকাল ১০ টার সময় গোয়ালন্দ উপজেলা ভূমি অফিসের সামনে থেকে এ অক্সিজেন সিলিন্ডার তুলে দেয়া হয়।
