
প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ৪:৯

নওগাঁ থেকে ঢাকায় চোখের চিকিৎসা করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে ২ মাস ধরে নিখোঁজ রয়েছেন এচাহাক আলী (৪৪) নামের এক ব্যক্তি। এঘটনায় থানায় সাধারণ ডায়রি করেছে পরিবার। কিন্তু প্রায় ২ মাস পেরিয়ে গেলেও সন্ধ্যান মিলেনি। অন্যদিকে হন্নে হয়ে খুঁজছে স্ত্রী-সন্তানরা। অপেক্ষায় আছেন কখন ফিরে আসবে বাড়িতে।
গত ২৪ জুন নওগাঁ সদর উপজেলার নগর কুসুম্বী এলাকায় শশুরবাড়ি থেকে রাতে বের হয়ে আর ফিরে আসেননি তিনি। এরপর তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ এচাহাক আলী আদমদিঘী থানার করজবাড়ি গ্রামের মৃত. হাকিম আলীর ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়,পারিবারিক বিভিন্ন কারণে এচাহাক পৈতৃক বাড়ি আদমদিঘীতে না থেকে শশুর বাড়ি নওগাঁর নগরকুসুম্বী গ্রামে থাকতেন। তিনি অটো রিকশা চালক ছিলেন। গত ২৪ জুন রাত ৮ টার দিকে চোখের চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারে সদস্যরা খোঁজাখুজি শুরু করেন। কিন্তু ২ মাস পার হলেও এখন পর্যন্ত তার খোঁজ পাচ্ছে না পরিবার।

এচাহাকের ছোট ছেলে রাব্বী নুর আমিন জানান, ২ মাস পেরিয়ে গেল বাবার ব্যবহৃত ফোনটা বন্ধ রয়েছে। আত্মীয় স্বজনের বাসায় খোঁজা শেষ। এখন পর্যন্ত বাবাকে খুঁজে পাচ্ছি না। যোগাযোগ করতে পারছি না। জানিনা বাবা কোথায় আছেন,কেমন আছেন। থানা পুলিশও বাবার কোন সন্ধান দিতে পারছেন না। জানিনা তারা ঠিক মত খুঁজছেন কিনা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নিখোঁজ এচাহাকের স্ত্রী লাইলী বেগম কান্নাজরিত কণ্ঠে বলেন, চোখের ডাক্তার দেখাবে বলে ভালো ভাবেই বিদায় নিয়ে ঢাকার যাওয়ার উদ্দেশ্যে নওগাঁ শহরে যান তিনি। সেখান থেকে সব শেষ মাইক্রোবাসে ঢাকা যাওয়ার কথা আমাকে মোবাইলে জানিয়েছেন। ওই রাতের পর থেকে আর যোগাযোগ হয়নি। অনেক খুঁজেছি কোথাও পাচ্ছিনা। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল জানান, নিখোঁজের কিছুদিন পর গত ১০ জুলাই এচাহাকের ছেলে রাব্বী নুর আমিন থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ নিখোঁজ এচাহাককে খুঁজে বের করার চেষ্টা করছে।