
প্রকাশ: ২৯ আগস্ট ২০২১, ১৬:৪৩

নওগাঁর বদলগাছী উপজেলার ডাকবাংলো সংলগ্ন ছোট যমুনা নদীতে গোসল করতে গিয়ে আবু শাহাদত শাহী সরদার (১৮) নামের এক কলেজ ছাত্রের নিখোঁজের ৬ঘণ্টা পর মৃতদেহ পাওয়া গেছে। ছাত্রটিকে উদ্ধারে কাজ করেছিল নওগাঁ জেলা ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারি পরিচালক একে এম মোর্শেদ।শাহাদত শাহী সরদার উপজেলার সদরের সরদারপাড়া মহল্লার একরামুল হক বাবুল সরদারের ছেলে। সে ঢাকার বীর শ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের উচ্চ মাধ্যমিক ১ম বর্ষের ছাত্র।
থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বন্ধুদের সাথে উপজেলার নতুন ব্রিজের দক্ষিণ পাশে রিভার সিটি পার্কের নিচে ফুটবল খেলতে আসে। ফুটবল খেলা দুপুর ১টার দিকে নদীতে গোসল করতে নামে। গোসলে নেমে দুই বন্ধু নদীর ওপারে পার হওয়ার সময় এক বন্ধু পাড়ে উঠলেও শাহী কিনারে উঠতে পারে নি। সে নদীর মধ্যে গিয়ে ডুবে যাওয়ার সময় বন্ধুদের সাহায্য চাইলে কিনারে থাকা অন্য বন্ধুরা বাঁশ নিয়ে নদীতে নামার আগেই সে পানির নিচে তলিয়ে যায়।সঙ্গে থাকা বন্ধু মারুফ, রাতুল, মাসুম ও বাপ্পা জানায়, আমরা তাদেরকে অনেকবার নদীর ওইপারে যেতে নিষেধ করেছি কিন্তু তারা আমাদের কথা শোনেননি। তারা তাদের প্রিয় বন্ধুকে হারিয়ে বাকরূদ্ধ হয়ে পড়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ সহকারি পরিচালক একে এম মোর্শেদ বলেন, নদীতে নিখোঁজের পর ফায়ার সার্ভিসের তিনটি ডুবরী দল প্রায় ৬ঘন্টা অভিযান চালিয়ে সন্ধ্যা ৭ টা ১৫ মিনিটের কিকে কলেজ ছাত্র শাহাদত শাহী সরদার এর মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার পর অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে।বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি ) আতিকুল ইসলাম বলেন, প্রায় ৬ঘন্টা পর নিখোঁজ শাহাদত শাহী সরদার এর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত ও আইনানুগ প্রক্রিয়া শেষে নিহতের পরিবারের কাছে রাত ৯টার দিকে হস্তান্তর করা হয়েছে।