
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১, ১৮:৪৭

টাঙ্গাইলের ভূঞাপুরে চেয়ারম্যান কাপ ফুটবল লীগের উদ্ভোধনী ম্যাচ ২৭ আগস্ট (শুক্রবার) বিকেল পাঁচটায় পূনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।খেলার উদ্ভোধন করেন নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও নিকরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মতিন সরকার।উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, সাংবাদিক ফুয়াদ হাসান রঞ্জু, মোনায়েম সরকার,মোমেন সরকার,আব্দুল করিম মেম্বার,মোন্নাফ মেম্বার, ইবরাহীম মন্ডলসহ আরও অনেকে।
লিগে ৫ টি দল অংশগ্রহণ করছে।উদ্ভোধনী খেলায় গোলাপী দল ৫-০ গোলে হলুদ দলকে পরাজিত করে।মো. আব্দুল মতিন সরকার বলেন,তরুন প্রজন্মের যুবকদেরকে পাবজি,ফ্রি ফায়ার সহ নানা রকম গেমস থেকে ফিরিয়ে আনার জন্য এই লীগের আয়োজন করেছি।এ ছাড়া বিতর্ক প্রতিযোগিতার আয়োজনও করবো।তাদেরকে ভুল পথে থেকে সঠিক পথে ফিরিয়ে আনাই হচ্ছে আমার মূল লক্ষ্য।
