
প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ৩:২৩

নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সুমন প্রামাণিক (২৮) নামে এক ইলেকট্রিক মেকারের মৃত্যু হয়েছে। সোমবার বিকেলে সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের দোহালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের সচিন প্রামাণিকের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ বাড়িতে টেলিভিশন মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন সুমন। পরে থাকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় প্রতিবেশি সৌরভ কুমার বলেন, সুমন প্রামাণিক স্থানীয় শিবগঞ্জ বাজারে একটি দোকানে আছে। সেখানে ইলেকট্রিক মেকারের কাজ করে। আজ ( সোমবার ) সে বাজারের দোকানে না গিয়ে বিকেলে নিজ বাড়িতেই টিভি মেরামতের কাজ করছিল। এসময় হঠ্যাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হয় সুমন। এর পর পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতাই মহাদেবপুর উপজেলা স্বাস্থ্যকপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডাক্তার মৃত বলে জানায়।

এ বিষয়ে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজম উদ্দিন মাহমুদ জানান, সুমন প্রামাণিক ইলেকট্রিক মেকারের কাজ করতো। স্থানীয় শিবগঞ্জ বাজারে একটি দোকানে আছে তার । সেখানেই সুমন ইলেকট্রিক সামগ্রী মেরামতের কাজ করতো। আজ বিকেলে বৃষ্টি হচ্ছিল যার কারনে নিজ বাড়িতেই একটি টেলিভিশন মেরামতের কাজ করছিল। এসময় হঠ্যাৎ করেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় সুমন। থানায় কোন অভিযোগ না করায় আইনানুগ প্রক্রিয়া শেষে সুমনের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
