
প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ২:১১

দেবীদ্বারে ফসলি জমি নষ্ট করে অবৈধভাবে মাটি উত্তোলনে ২টি ড্রেজার ধ্বংস ও ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার দুপুরে উপজেলার রাজামেহার ইউনিয়নের আসাদনগর গ্রামের কাঁদের ভূঁইয়ার বাড়ির পশ্চিম পাশে ও ভানী ইউনিয়নের বরদারহাত এলাকায় গনি মিয়ার বাড়ির পাশে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন করার অভিযোগে ওই অভিযান পরিচালিত হয়।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুটি ড্রেজার মেশিন ধ্বংস ও আসাদনগর গ্রামের মৃত আব্দুল আউয়াল'র পুত্র ড্রেজার মালিক মোঃ আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ গিয়াস উদ্দিন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভূমি অফিসের অফিস সহায়ক রতন কুমার দেবনাথ ও দেবীদ্বার থানার পুলিশ সদস্যবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
দেবীদ্বার উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মোঃ গিয়াস উদ্দিন বলেন, ড্রেজার মেশিনে মাটি উত্তোলন ও মাটির ভূগর্ভস্থ নষ্ট করে কোন কাজ করা যাবেনা, তাছাড়া প্রধান মন্ত্রীর নির্দেশনাও রয়েছে মাটি কাটার কারনে কোন ফসলী জমি নষ্ট করা যাবেনা। যারা সরকারি আইন অমান্য করে অবৈধভাবে ড্রেজার মেশিন চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তাঁদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।