
প্রকাশ: ২২ আগস্ট ২০২১, ১:৪৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট শ্রী হরিপদ বণিক ওরফে পাগলা (৬০) মৃত্যু বরণ করেছেন। রবিবার ভোরে উপজেলার সূত্রাপুর গ্রামের নিজ বাড়িতে হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। নিহত হরিপদ বণিক উপজেলার সুত্রাপুর গ্রামের মৃত কালিপদ বণিকের পুত্র।
মৃত্যুকালে তিনি স্ত্রী দুই পুত্র ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গ্রণগ্রাহী রেখে গেছেন। তার পিতা মৃত কালিপদ বণিক ছিলেন কালিয়াকৈর উপজেলার একমাত্র পত্রিকা এজেন্ট। পিতার মৃত্যুর পর হরিপদ বণিক দীর্ঘ চল্লিশ বছর যাবৎ পিতার রেখে যাওয়া পত্রিকা এজেন্ট(বণিক ষ্টোর) দক্ষতার সাথে পরিচালনা করে আসছিলেন।

তার মৃত্যুতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি,কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুরাদ কবীর,কালিয়াকৈর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাসেল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন ও সাধারণ সম্পাদক আব্দুল আলীম অভি, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংসস্থা কালিয়াকৈর শাখার সভাপতি মোঃ শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন হান্নান, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও ইনিউজ৭১ডটকমের কালিয়াকৈর প্রতিনিধি খোরশেদ আলম গভীর শোক প্রকাশ করেছেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তার বড় পুত্র তুষার বণিক জানান, তার পিতা হরিপদ বণিক দীর্ঘদিন যাবৎ হৃদরোগ ও উচ্চ রক্তপাত জনিত রোগে ভোগ ছিলেন। রবিবার ভোর রাতে তিনি হৃদ যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। পিতার অবর্তমানে তুষার বণিক সুষ্ঠুভাবে পত্রিকা এজেন্ট (বণিক ষ্টোর) পরিচালনার জন্য সকলের সহযোগিত কামনা করেছেন।