রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

বরিশালে সরকারি ভবনে মাদক বিক্রেতাদের আস্তানা !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০:৩৯

শেয়ার করুনঃ
বরিশালে সরকারি ভবনে মাদক বিক্রেতাদের আস্তানা !

ভবনটির চারিপাশের ঝোঁপঝাড় আর জরাজীর্ণ অবস্থা দেখে মনে হয় এটি কোনো পরিত্যক্ত ভবন। সাধারণ মানুষ দিনের বেলায় সেখানে ঢুকতে ভয় পেলেও সে সুযোগকে কাজে লাগিয়ে মাদক বিক্রেতারা নিরাপদ আস্তানায় পরিণত করেছে। ইতোমধ্যে সরকারি ওই ভবনের কম্পাউন্ডসহ আশপাশের স্থানকে কমপক্ষে অর্ধশতাধিক মাদক মামলার ঘটনাস্থল হিসেবে দেখিয়েছে পুলিশ। ঘটনাটি জেলার উজিরপুর মডেল থানা কম্পাউন্ড থেকে মাত্র আধা কিলোমিটার দূরত্বের পৌর সদরের টেম্পুস্ট্যান্ড সংলগ্ন সরকারি টেলিযোগাযোগ ভবনের। সরকারি এ অফিসের কর্মরতরা দীর্ঘ কয়েক বছরেও কর্মস্থলে না আসায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। 

আরও

ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্ত কমিটি গঠন, গ্রেপ্তার ব্যবস্থাপক

ইনানীর রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, তদন্ত কমিটি গঠন, গ্রেপ্তার ব্যবস্থাপক

স্থানীয়রা জানান, পৌর সদরের ৫ নম্বর ওয়ার্ডস্থ উপজেলা টেলিযোগাযোগের ওই অফিসটিতে দীর্ঘ কয়েক বছরেও কোন কর্মকর্তা কিংবা কর্মচারীকে বসতে দেখা যায়নি। দিনের পর দিন অফিসটি বন্ধ থাকার কারণে পুরো ভবনের কম্পাউন্ড এলাকাটি এখন মাদক ব্যবসায়ীরা নিরাপদ আস্তানায় পরিণত করেছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, টেলিযোগযোগ অফিস থেকে এ পর্যন্ত অনেক মাদক ব্যবসায়ী ও সেবীদের গ্রেফতার করা হয়েছে। এছাড়া উজিরপুর মডেল থানার অর্ধশতাধিকেরও বেশি মাদক মামলায় ঘটনাস্থল দেখানো হয়েছে টেলিযোগযোগ অফিস। বর্তমানে ওই ভবনে অভিযান চালানো হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে অফিসের গাইড ওয়ালের নিচের ফাঁকা জায়গা দিয়ে মাদক ব্যবসায়ী ও সেবীরা পালিয়ে যাচ্ছে। 

খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৫ সালে টেলিযোগাযোগ ভবনটি উদ্বোধন করেন তৎকালীন স্থানীয় (বরিশাল-২ আসন) সংসদ সদস্য এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল। এরপর কিছুদিন অফিসটি নিয়মিত চললেও পরবর্তীতে অফিসে আসা বন্ধ করে দিয়েছেন এখানকার কর্মরতরা। দীর্ঘ কয়েক বছর ধরে উপজেলা টেলিযোগাযোগ ভবনে ওয়ার্ড চার্জ হিসেবে বকুল বেগম, লাইনম্যান বাবর আলী ও মাহাবুব রহমান কর্মরত রয়েছেন। তারা শুধুমাত্র কাগজে-কলমে উপস্থিত দেখিয়ে প্রতি মাসে সরকারি বেতনসহ সকল সুবিধাভোগ করে যাচ্ছেন। তবে তাদের দাবি, জনবল সংকট থাকায় ঠিকমতো অফিসে যাচ্ছেন না। 

সরকারি ভবনমাদক আস্তানা !
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

উপজেলা টেলিযোগাযোগ অফিসের ওয়ার্ড চার্জ বকুল বেগম বলেন, ভবনের চারপাশে ঝোঁপঝাড়, দিনেও অন্ধকার থাকে। যার কারণে দিনে অফিস করতে আমার ভয় হয়। তাই নিয়মিত অফিস করা হয়না। তিনি আরও বলেন, অফিসের লাইনম্যানের দায়িত্বে থাকা বাবর আলীকে তো অফিসে পাওয়াই যায়না। যোগদানের পর থেকে তিনি একদিনও অফিসে আসেনি। অপর লাইনম্যান মাহাবুব রহমান লাইনের সংযোগে কোন সমস্যা না থাকলে তেমন আসেন না। স্থানীয় একাধিক বাসিন্দারা জানান, টেলিযোগযোগ অফিসটি রাস্তার পাশে হওয়া সত্ত্বেও ঝোঁপঝাড় আর জরাজীর্ণ অবস্থায় কারণে মাদক ক্রয়-বিক্রয়ের হটস্পটে পরিণত হয়েছে। পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মজিবুর রহমান জানান, আমি কখনও টেলিযোগযোগ অফিসে কোনো কর্মকর্তাকে অফিস করতে দেখিনি। অফিসে কেউ না থাকায় ওই জায়গা মাদক ব্যবসায়ীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। 

বরিশাল জেলা বিটিসিএলের উপ-সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, এমনিতেই আমাদের জনবল সংকট রয়েছে। অফিস চালাতে হলে সর্বপ্রথম সিকিউরি গার্ড একান্ত প্রয়োজন। বিষয়টি একাধিকবার উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা সত্বেও তারা কোন পদক্ষেপ গ্রহণ করেননি। যার কারণে অনেকেই নিয়মিত অফিস করছেন না।

জনপ্রিয় সংবাদ

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

প্রবাসীদের স্বার্থরক্ষায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নিচ্ছে সরকার

সর্বশেষ সংবাদ

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

নেতানিয়াহুর পতন ঠেকানো নয়, ক্ষমতার সমীকরণে আব্বাসই কিংমেকার

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

বাংলাদেশিদের অবৈধ প্রবেশ ঠেকাতে গ্রিসের কঠোর পদক্ষেপ

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

নতুন বই ছাপার অগ্রগতি দেখতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

ডেঙ্গুর থাবায় নবজাতকও, হাসপাতালে বাড়ছে শিশু রোগী

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা বেড়েছে, তবে সংস্কার ও জবাবদিহি নিয়ে উদ্বেগ

এ সম্পর্কিত আরও পড়ুন

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জমি বিক্রির টাকা নিয়ে বাসে উঠেই জীবন দিয়ে গেলেন ইসমাইল

জামালপুর থেকে গাজীপুর যাওয়ার পথে ইসমাইল হোসেনকে হত্যার অভিযোগে ‘রাজ ক্লাসিক’ পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, ইসমাইলের কাছে জমি বিক্রির বিপুল পরিমাণ টাকা রয়েছে জানতে পেরে বাসের কর্মীরা তাকে হত্যার পরিকল্পনা করেন। পুলিশ জানায়, ইসমাইল হোসেন জামালপুরের নিজ গ্রাম থেকে জমি বিক্রির প্রায় ৫ লাখ টাকা নিয়ে গাজীপুরের কাশিমপুরের উদ্দেশে বাসে উঠেছিলেন। পথে লুঙ্গির কোচ থেকে

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক