
প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ২১:৫১

টাঙ্গাইলের ভূঞাপুরে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর কর্মশালা অনুষ্ঠিত হয়।৭ আগষ্ট থেকে ১২ আগষ্ট পর্যন্ত ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিকদের ইউনিয়ন পর্যায়ে একযোগে টিকা প্রদান করা হবে। প্রতিটি ইউনিয়নে ৩ দিনে ১৮’শ জনকে পর্যায়ক্রমে ওয়ার্ড ভিত্তিক টিকা প্রদান করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইশরাত জাহানের সভাপতিত্বতে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহী উদ্দিন আহমেদ, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, আইয়ুব আলী মোল্লা, রহিজ উদ্দিন আকন্দ, মনিরুজ্জামান, মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু, সংবাদকর্মী, এনজিও কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের প্রধানসহ প্রমুখ।