
প্রকাশ: ৪ আগস্ট ২০২১, ২০:৪৬

ভূঞাপুর উপজেলার নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ভূঞাপুর উপজেলা শাখার সভাপতি ও মুক্তিযুদ্ধের গবেষক অধ্যাপক শফিউদ্দিন তালুকদার(৫৪) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
বুধবার (৪ আগস্ট) সকাল ৬ টায় টাঙ্গাইল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।পারিবারিক সূত্রে জানা যায়, অধ্যাপক শফিউদ্দিন তালুকদার গতকাল রাত ২ টার সময় হঠাৎ করে বুকে ব্যথা অনুভব করতেছিল। বুকের ব্যাথা বেশি অনুভব হলে তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
রাতেই টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকাল ৬ টায় সবাইকে কাঁদিয়ে তিনি না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। এসময় তিনি স্ত্রী, এক ছেলে ও আত্মীয় স্বজন'সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এ ছাড়া তিনি বাংলাদেশ ইতিহাস পরিষদ, বাংলা একাডেমি, এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ, ইতিহাস সম্মিলনি ও পশ্চিমবঙ্গ ইতিহাস সংঘের সদস্য, ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক, ভূঞাপুর মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের সাবেক সম্পাদক, সাহিত্য সংগঠন জলসার সাবেক সম্পাদক, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য ছিলেন।
তাঁর লেখা উল্লেখযোগ্য বই গুলো হচ্ছে, গণহত্যা; যমুনার পূর্ব-পশ্চিম, আদিবাসি মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের বয়ান ৫ খন্ড, মুক্তিযুদ্ধে ভূঞাপুর, প্রবন্ধ; ইতিহাস,সমাজ ও সংস্কৃতি, ভূঞাপুরের জন জীবন ও সংস্কৃতি, কাব্য গ্রন্থ; স্বজনেরা ঘুমায়, বুকের স্বরবরে ইত্যাদি।আজ বাদ জোহর নিকরাইল শমসের ফকির ডিগ্রি কলেজে প্রথম জানাজা এবং বাদ আছর ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে ছাব্বিশা কবরস্থানে দাফন করা হবে।