
প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ৩:১১

টাঙ্গাইলের কালিহাতীতে কালোবাজারির অভিযোগে ৩শ’ বস্তা সারসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা। মঙ্গলবার উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের রেল ক্রসিং এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কান্দারপাড়া এলাকার ছলিম উদ্দিনের ছেলে সোহাগ মিয়া (৩০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার কাইতকাই এলাকার মোতালেবের ছেলে মঞ্জিল ইসলাম (২০)।

র্যাব-১২ সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মোহাম্মদ মুশফিকুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় কালোবাজারির সরকারি পটাশ সার ২০০ বস্তা, ডিএপি সার ১০০ বস্তা, নগদ ২ লাখ টাকা ও একটি ট্রাক উদ্ধার করা। এ ব্যাপারে কালিহাতী থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি