
প্রকাশ: ৩ আগস্ট ২০২১, ১৯:৫৪

টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চান্দশী হতে মঙ্গলবার ভোরে মাদক বিক্রির অভিযোগে চার যুবককে গ্রেফতার করেছে র্যাব-১২। এসময় তাদের কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন ও নগদ ৭০,০০০/- টাকা উদ্ধার করা হয় বলে জানান র্যাব-১২।মঙ্গলবার ( ৩ আগষ্ট) সকালে টাঙ্গাইল র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন।
আটককৃতরা হলেন, ওই এলাকার চান্দশী গ্রামের ফজর আলীর ছেেেল নজরুল ইসলাম (৩০) ও আজহার আলীর ছেলে মোঃ হারুন (৩৮) এবং মাইজবাড়ী গ্রামের আঃ মান্নানের ছেলে মোঃ সজিব (২২), টাঙ্গাইল সদর বেড়াবুচনা গ্রামের নেওয়াজ আলীর ছেলে মোঃ ফরিদ হোসেন (৪০)।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মঙ্গলবার ( ৩ আগষ্ট) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ মুশফিকুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চান্দশী গ্রামে অভিযান পরিচালনা করে ওই এলাকার চান্দশী গ্রামের ফজর আলীর ছেেেল নজরুল ইসলাম (৩০) ও আজহার আলীর ছেলে মোঃ হারুন (৩৮) এবং মাইজবাড়ী গ্রামের আঃ মান্নানের ছেলে মোঃ সজিব (২২),

টাঙ্গাইল সদর বেড়াবুচনা গ্রামের নেওয়াজ আলীর ছেলে মোঃ ফরিদ হোসেন (৪০)এর কাছ থেকে ২৯ (উনত্রিশ) গ্রাম হেরোইন এবং নগদ ৭০,০০০ টাকা সহ হাতেনাতে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদ তারা জানায়, মাদক দ্রব্য হেরোইন অবৈধভাবে সংগ্রহ করে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিক্রয়ের উদ্দেশ্যে সরবরাহ করে আসছে। আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার ঘাটাইল থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে।