
প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১৯:১২

রাজধানীর পল্লবীতে অবস্থিত হেলেনা জাহাঙ্গীরের মালিকানাধীন জয়যাত্রা টেলিভিশনের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তাই আপাতত অফিসটি সিলগালা করা হয়েছে।
রাতভর অভিযানের পর শুক্রবার (৩০ জুলাই) সকালে অফিসটি সিলগালা করা হয়। শাহ এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির শাহ বলেন, রাতে গুলশানের বাসায় হেলেনা জাহাঙ্গীরের বাসায় অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, জয়যাত্রা নামে তার একটি আইপি টেলিভিশন রয়েছে। তার দেয়া তথ্যমতে মিরপুর জয়যাত্রা টেলিভিশনের কার্যালয়ে অভিযান পরিচালনা করা হয়। কিন্তু টেলিভিশন চ্যানেলটির কোনো বৈধ কাগজপত্র ছিল না। যদিও সম্প্রচার চ্যানেল হিসেবে যেসব সেটাআপ থাকা দরকার তার সবকিছুই রয়েছে।’

তিনি আরও বলেন, ‘হেলেনা তার জয়যাত্রা টেলিভিশনের জন্য সারাদেশে প্রতিনিধি নিয়োগ করেছিলেন। এমনকি দেশের বাইরেও প্রতিনিধি নিয়োগের নামে অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। বৈধ কাগজপত্র না পাওয়ার কারণে পরবর্তী সময়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া এখানে জয়যাত্রা ফাউন্ডেশনের অফিস পেয়েছি। এ বিষয়েও তদন্ত করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

সেগুলো যাচাই-বাছাই করে টেলিভিশনটি বন্ধ করা হতে পারে। কর্মী নিয়োগে বাণিজ্যের অভিযোগটিও তদন্ত করা হচ্ছে। এছাড়া বিটিআরসি কিংবা তথ্য মন্ত্রণালয় থেকে টেলিভিশনটির নামে আলাদা মামলা হওয়ার সম্ভাবনার কথাও জানানো হয়েছে র্যাবের পক্ষ থেকে।